রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : পাকিস্তান-কে হারিয়ে আগেই সুপার আটে জায়গা নিশ্চিত করেছিল ভারত। তার পর মঙ্গলবার বৃষ্টির কারণে ভেস্তে যায় জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচ। ফলে চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবোয়ে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় অস্ট্রেলিয়া-কে। এর পরেই স্পষ্ট হয়ে গেল ভারতের সুপার এইট পর্বের সূচি ও প্রতিপক্ষ।
সুপার এইট অভিযান শুরু হবে ২২ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ।
এরপর ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ হবে চেন্নাই-এ।
সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত ১ মার্চ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স-এ। নকআউটের টিকিট পাকা করার আগে এই তিনটি ম্যাচে নিজেদের শক্তি ও ছন্দ প্রমাণ করাই এখন ভারত-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
