Connect with us

UEFA CHAMPIONS LEAGUE 2025/26: প্লে-অফের প্রথম লেগে ফের মুখোমুখি রিয়াল ও বেনফিকা…

লীগ পর্বের শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বড় ব্যবধানে জিতলে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার সুযোগ রয়েছে বেনফিকা-র। অন্যদিকে জয় পেলেই টপ ১৬-তে জায়গা পাকা করবে রিয়াল মাদ্রিদ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রিয়াল। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় জাভি আলোনসো-কে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় নতুন কোচ আলভারো আরবেলা-কে।

কোচ বদলের পর অনেকেই ভেবেছিলেন সহজেই ম্যাচ জিতে নেবে রিয়াল। কিন্তু বিপক্ষ দলের ডাগআউটে ছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত জোসে মরিনহো। তাঁর কৌশলের কাছে ৪-২ গোলে হার মানতে হয় আরবেলার দলকে। সেই হারের পর আবার রাউন্ড অফ সিক্সটিনের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হচ্ছে দুই দল।

১৮ তারিখের ম্যাচের আগে আরবেলা জানান, ” যদি মরিনহো আগামীকালের ম্যাচে তাদের ইয়ুথ দলেরও ফুটবলার নামায় প্রথম একাদশে, তারপরেও এই ম্যাচ অবিশ্বাস্য ইনটেনশড খেলা হবে। এটাই মরিনহোর স্টাইল।”

ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টা ৩০ মিনিটে প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে লিসবন-এ, বেনফিকার ঘরের মাঠ এস্তাদিও দা লুজ-এ। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইউরোপীয় ফুটবল মহলে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা