Connect with us

কৃত্রিম ঘাসের মাঠে চানমারি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিবু ভিকুনা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান ফুটবল লিগের প্রথম ধাপ, প্রথম স্থানে থেকেই শেষ করেছে ডায়মন্ড হারবার এফসি। কার্যতই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর কিবু ভিকুনার দল। আইজলের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চানমারির বিপক্ষে শনিবার চ্যাম্পিয়নশিপের প্রথম লড়াইয়ে নামছে কিবুর দল। তার আগে সাংবাদিক সম্মেলনে নিজের কথা জানালেন ডায়মন্ড হারবার এফসির হেড কোচ।
চানমারি দল নিয়ে কিবুর বক্তব্য ” চানমারি ভালো দল। নতুন কোচের তত্ত্বাবধানে শেষ চার ম্যাচে চানমারি দুটি ম্যাচ জিতেছে। নতুন কোচের তত্ত্বাবধানে ঘরের মাঠে চানমারির এটা প্রথম ম্যাচ,ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে। আমাদের সঠিক লক্ষ্য এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মাঠে নামতে হবে।” দলে পল, স্যামুয়েলের মত ফুটবলাররা আছে যাদের ঘরের মাঠ আইজল কতটা শুবিধা দেবে কিভুকে এই বক্তব্যে কিভুর উত্তর ” শুধু পল, স্যামুয়েল নয় রুয়াতা,জোথান,সাঙ্গা এরা সবাই চেনে এই মাঠকে। তারা এই মাঠের কৃত্রিম ঘাসের সাথে পরিচিত। সেটা অবশ্যই সুবিধা দেবে আমাদের।” দলে চোট আঘাত সমস্যা থাকলেও বাকি দল নিয়েই চানমারির বিরুদ্ধে লড়তে প্রস্তুত কিবু ভিকুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা