Connect with us

ISL 2025/26: চেন্নাইয়নকে হারিয়ে তিন নম্বরে উঠে এল লাল-হলুদ শিবির

সৌরভ মুখার্জি, চেন্নাই: চেন্নাইয়নে জয়, তৃতীয় স্থানে ইস্টবেঙ্গলচেন্নাইয়ের তীব্র গরমের মধ্যেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল। চেন্নাইয়ন এফসিকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে গোল করেন এডমুন্ড, বিপিন সিং ও নন্দকুমার, অন্যদিকে চেন্নাইয়নের একমাত্র গোলটি করেন ইরফান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ৭ মিনিটেই সউল ক্রেসপোর নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এডমুন্ড। তবে ২৮ মিনিটে ইরফানের গোলে সমতায় ফেরে চেন্নাইয়ন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ন চাপ বাড়ালেও গোলের সামনে ব্যর্থতা তাদের ভোগায়। ম্যাচের ৮৩ মিনিটে পিভি বিষ্ণুর ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিপিন সিং। শেষ মুহূর্তে নন্দকুমারের গোলে জয় নিশ্চিত হয়।

তবে জয়ের পরও ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর দল নির্বাচন ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। বিদেশি স্ট্রাইকার ছাড়াই নামা, তিন ডিফেন্ডারের ফরমেশন এবং কিছু পরিবর্তন নিয়ে সমালোচনা থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা