রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: ২০২৫-২৬ আইএসএলের শীর্ষস্থানে থাকে মুম্বইকে হারিয়ে লিগেল লড়াই জমিয়ে দিল এফসি গোয়া। ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে মুম্বইকে ২-০ গোলে হারাল তার। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে খেলেল মানালোর দল। আর সেই ধারাবাহিক চাপের ফলে প্রথমার্ধেই এগিয়ে যায় গোয়া।
ম্যাচের ২৯ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন সাহিল তাভোরা। এরপর বিরতির ঠিক আগে দূরপাল্লার দুরন্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন নেমিল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোয়ার আক্রমণ যেমন ধারালো ছিল, তেমনই রক্ষণও ছিল সংগঠিত—মুম্বইয়ের একাধিক আক্রমণ সহজেই আটকে দেয় তারা।
দ্বিতীয়ার্ধে বলের দখল বেশি থাকলেও মুম্বই কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। নুফাল, ছাংতে কিংবা পেরেইরা দিয়াজ কেউই সফল হতে পারেননি। উল্টোদিকে গোয়ার রক্ষণভাগ ছিল প্রাচীরের মতো অটুট। গোলরক্ষকও গুরুত্বপূর্ণ সময়ে দলকে ভরসা দিয়েছেন।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে গোয়া। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের তিনে উঠে এল গোয়া।অন্যদিকে মুম্বইয়ের অপরাজেয় যাত্রা থামল এখানেই।
অন্য ম্যাচে লীগের দৌড়ে থাকা জামশেদপুর ২-০ গোলে হারল কেরালা ব্লাস্টার্সের কাছে। কেরলের ঘরের মাঠে তাদের প্রথম জয় পেল এই মরশুমে। কেরলের হয়ে দুটি গোল করেন নেহাল সুদিস এবং ভিবিন মহনান। এই জয়ের ফল রেলিগেশন জোন থেকে বেরিয়ে এল কেরালা সাথে চ্যাম্পিয়নশিপ লড়াই থেকে ছিটকে দিল জামশেদপুরকে।
