রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এভারটনের ঘরের মাঠে দীর্ঘক্ষণ আটকে ছিল ম্যাচ। আক্রমণ-প্রতি আক্রমণ হলেও গোলের দেখা পাচ্ছিল না মিচেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ছন্দ থাকলেও শেষ তৃতীয়াংশে ছিল স্পষ্ট ঘাটতি। গোল না আসায় দ্বিতীয়ার্ধে কৌশল বদলান ক্যারিক। ৫৮ মিনিটে আমাদ দিয়ালোর বদলে নামানো হয় বেঞ্জামিন সেস্কোকে। সেই পরিবর্তনই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করল।
৭১ মিনিটে বক্সের ভিতরে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন সেস্ক। সেই এক গোলই যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় ইউনাইটেড। ২৭ ম্যাচে ১৩ জয়, ৯ ড্র ও ৫ হারে চতুর্থ স্থানে উঠে এল রেড ডেভিলসরা। শিরোপা দৌড়ে নতুন করে উত্তাপ ছড়াল এই জয়।
