Connect with us

ক্লাব বনাম জাতীয় দলের দ্বন্দ্ব বিশ্ব ফুটবলে

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ফ্রেন্ডলি পর্ব শেষ হতেই ইউরোপীয় ফুটবলে নতুন করে ক্লাব বনাম জাতীয় দলের টানাপোড়েন সামনে এল। একদিকে চোট, অন্যদিকে অযথা বেঞ্চে বসিয়ে রাখা,দুই কারণেই ক্ষুব্ধ বড় ক্লাবগুলি।
রাফিনহা ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে। চোট বেশ শুরুতর, যার ফলে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে ইংল্যান্ড দলে নেওয়া হলেও একটি ম্যাচেও খেলানো হয়নি, যা নিয়ে ক্লাবের ক্ষোভ তুঙ্গে।
চোট কাটিয়ে সদ্য মাঠে ফিরেছেন বেলিংহ্যাম, তবুও তাঁকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। সামনে গুরুত্বপূর্ণ সূচি -লা লিগা,উয়েফা চ্যাম্পিয়নস লিগে, সব মিলিয়ে ক্লাবগুলির উদ্বেগ বাড়ছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা