রে স্পোর্টজের ওয়েবডেস্ক: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। কচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে তারা। ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ জনের দল ঘোষণা করেছেন খালিদ জামিল। তবে এই স্কোয়াডে সবচেয়ে চমকপ্রদ নাম দুটি, প্রথমজন রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়া জন্মানো ফুটবলার, অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে কিছুদিন আগেই নিয়েছেন ভারতীয় নাগরিকত্ব। বাংলাদেশের বিরুদ্ধে তাকে দলে রাখলেও ফিফার নিয়মের বেড়াজালে আটকে তার মাঠে নামা হয়নি। তবে হংকং এর বিরুদ্ধে তার যে অভিষেক হতে চলেছে সে ব্যাপার এখন স্পষ্ট। ভারতীয় জার্সিতে তাকে দেখতে উদগীব হয়ে রয়েছে ভারতীয় সমর্থকরা। দ্বিতীয়জনের নাম অবশ্যই অবনীত ভারতী। বলিভিয়া ক্লাব ফুটবল এর প্রথম সারির দল ক্লাব এ.বি.বির নিয়মিত সদস্য তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তার নামও দলে ছিল তবে নিজের ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় সেই সময় খেলতে আসা হয়নি ভারতে । বুধবার সকালে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন অবনীত। রক্ষণভাগে খেলা এই ফুটবলার কে ঘিরে আশাবাদী ভারতীয় সমর্থকেরা।
