Connect with us

এনজো-পাজ যুগলবন্দীতে জয় পেল আর্জেন্টিনা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিনালেসিমার ম্যাচ বাতিল হলেও, শুক্রবার রাতে মৌরিতানিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এনজো ফার্নান্ডেজ এবং নিকো পাজের গোলে ভর করে ২-১ গোলে জয় পেল লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচ জিতলেও মন ভরাতে পারলেন না লিওনেল মেসিরা। ফিফা ক্রমতালিকায় ১১৫ নম্বরে থাকা আফ্রিকান দলটির বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলতে পারল না আর্জেন্টিনা। বরং শেষ মুহুর্তে একটি গোল হজম করে বসে লিওনেল মেসির দেশ।

ম্যাচের শুরুতেই ১৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান নিকো পাজ। এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। পরিবর্তন হিসাবে মাঠে নেমেও গোল করতে পারেননি লিওনেল মেসি। বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্ত একটি গোল করে ব্যবধান কমায় মৌরিতানিয়া। খাতায়-কলমে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে প্রশ্নের মুখে রাখল লিওনেল স্কালোনিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা