Connect with us

ফুটবল

SUPER CUP 2025: কেরালা বধের লক্ষ্যে মোহনবাগান। জানতে পড়ুন

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: আইএসএলে দ্বিমুকুট জয় করেছে মোহনবাগান। গোটা মরশুম জুড়ে দারুন পারফরম্যান্স করেছেন বাগান ফুটবলাররা। তবে সুপার কাপে মূল দল পাঠায়নি সবুজ-মেরুন ব্রিগেড। মূলত জুনিয়র ফুটবলারদের এই প্রতিযোগিতায় সুযোগ দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। একমাত্র বিদেশী হিসেবে প্রথমবারের জন্য বাগান জার্সি গায়ে মাঠে নামবেন নুনো রেইস। শুক্রবার দুপুরের বিমানেই সুপার কাপ খেলতে ভুবনেশ্বর পৌঁছেছে মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। শনিবার কেরালার বিরুদ্ধে খেলতে নামার আগে বাগান কোচ বাস্তব রায় বলেছেন, “আমরা খুব ভালো মত প্রস্তুতি নিয়েছি। বিগত এক সপ্তাহ আমার দলের প্রত্যেকটি ফুটবলার নিজেকে তৈরি করেছে। এছাড়াও এই প্রতিযোগিতায় বেশ কিছু তরুণ ফুটবলারদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি সিনিয়রদের মধ্যেও সাহাল, আশিক কুরুনিয়ান এবং নুনো রেইসের মত ফুটবলারও রয়েছে। আশা করব সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে দল ভাল পারফর্ম করবে। তবে কেরালা যথেষ্ট শক্তিশালী দল। আমরা চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে”।

ইতিমধ্যেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে সুপার কাপে খেলতে নামছে মোহনবাগান। সেই বিষয়ে বাস্তব রায় বলেন, “মোহনবাগান সবসময় জয়ের মানসিকতা নিয়েই খেলতে নামে। তবে এই প্রতিযোগিতাটা আমাদের কাছে নতুনদের সুযোগ করে দেওয়ার মঞ্চ। কিন্তু মাঠে আমরা অবশ্যই ম্যাচটা জেতার চেষ্টা করব”। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স। সেই বিষয়ে কোচ বলেন, “আমরা শক্তিশালী কেরালার মুখোমুখি হব। এই প্রতিযোগিতার অন্যতম সেরা দল কেরালা। তবে আমার দলের প্রত্যেকেই এই ম্যাচটা খেলতে মুখিয়ে রয়েছে এবং নিজেদের প্রমাণ করে ভবিষ্যতে মোহনবাগানের সিনিয়র দলে সুযোগ পাওয়ার জন্যও মুখিয়ে রয়েছে”। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগান অধিনায়ক দীপক টাংরি। তিনি বলেছেন, “ভারত তথা এশিয়ার অন্যতম সেরা দল মোহনবাগান। তারা মাঠে নামে ম্যাচ জেতার জন্যই। তাই কেরালার বিরুদ্ধেও আমাদের মানসিকতা থাকবে ভাল খেলে ম্যাচ জেতার”।

আন্তর্জাতিক ফুটবল

‘৯০ মিনিট পরিকল্পনা মেনে খেলতে হবে’, ব্রাজিল ম্যাচের আগে বলছেন আকাশ মিশ্র

Published

on

সৌম্যজিৎ দে, বেঙ্গালুরু পানামার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে দলের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আকাশ মিশ্র। তাঁর মতে, বড় দলের বিরুদ্ধে সামান্য সময়ের জন্য মনঃসংযোগ হারালেই বিপদ হতে পারে। তাই ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা মেনে পুরো ৯০ মিনিট খেলাই লক্ষ্য। বেঙ্গালুরুতে দেওয়া সাক্ষাৎকারে নিজের চোট থেকে প্রত্যাবর্তন, পানামা ম্যাচ এবং আসন্ন কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ডিফেন্ডার।
প্রশ্ন: ACL চোটের পর আবার জাতীয় দলে ফেরা কতটা কঠিন ছিল?
আকাশ: চোটের সময়ে পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ এবং চিকিৎসকেরা আমাকে প্রচুর সাহায্য করেছেন। যখনই মন খারাপ হয়েছে, তাঁরা উৎসাহ দিয়েছেন। এই পুরো যাত্রায় তাঁদের অবদান অনেক।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্সে কী বদল দেখলেন?
আকাশ: এটা হঠাৎ করে হয়নি। আমরা সব সময়ই ভাল ফুটবল খেলতে চাই। বড় দলের বিরুদ্ধে কয়েক মুহূর্তের জন্য মনঃসংযোগ হারালেই গোল হয়ে যেতে পারে। পানামার বিরুদ্ধে সবাই ৯০ মিনিট পরিকল্পনায় মন দিয়েছিল। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন: রায়ান উইলিয়ামসের পাস নিয়ে কী বলবেন?
আকাশ: অনুশীলনে আমরা এই ধরনের আক্রমণ বারবার করেছি। ফুল-ব্যাক থেকে উইঙ্গার, আবার মাঝখানে বল পৌঁছনোর বিষয়গুলো নিয়ে কাজ হয়েছে। বল নিজেদের কাছে রাখতে পারলে সুযোগ তৈরি করা সহজ হয়।
প্রশ্ন: রায়ান কী ভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন?
আকাশ: প্রথম দিন থেকেই ওকে আমাদেরই একজন মনে হয়েছে। ও খুব ভাল খেলোয়াড়, তার পাশাপাশি ভাল মানুষও। ড্রেসিংরুমে ওর সঙ্গে আলাদা কোনও দূরত্ব অনুভব হয় না। ও খুব সহজেই দলের পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারত জিততে পারত?
আকাশ: আমরা যে সুযোগগুলো তৈরি করেছি, তাতে জেতা সম্ভব ছিল। কিছু ভুলও হয়েছে। সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের ম্যাচগুলিতেও একই রকম মনঃসংযোগ ধরে রাখা।
প্রশ্ন: ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে কী পরিকল্পনা?
আকাশ: প্রতিপক্ষের বড় নাম নিয়ে বেশি ভাবলে হবে না। নিজেদের দল কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা ঠিক ভাবে প্রয়োগ করতে হবে, ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। ফল কী হবে, সেটা পরে।
প্রশ্ন: কলকাতার সমর্থকদের জন্য বার্তা?
আকাশ: কলকাতার সমর্থকদের আবেগ সবাই জানে। ওঁরা মাঠে থাকলে দলের আলাদা একটা আত্মবিশ্বাস আসে। আশা করি ওঁরা স্টেডিয়ামে আসবেন। কলকাতায় দেখা হবে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

পানামার বিরুদ্ধে ভারতের লড়াকু ড্র, নজর কাড়লেন ব্লু টাইগার্সরা

Published

on

সৌমজিৎ দে,বেঙ্গালুরু: ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুক্রবার আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিলেন রায়ান, আনোয়ারেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলল ব্লু টাইগার্সরা।
১৭ মিনিটে রায়ান উইলিয়ামসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে পানামার জাইর আমেথ মোদেলোর প্রচেষ্টা রুখে দেন আনোয়ার আলি। ৪১ মিনিটে আকাশ মিশ্রর দুর্দান্ত থ্রু বল ধরে গোল করে ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় ভারত। ৬৫ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে ফের সুযোগ তৈরি হলেও পানামার রক্ষণে আটকে দেয়। এর মাত্র তিন মিনিট পর দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান ওমর ভ্যালেন্সিয়া। ভারতীয় রক্ষণে সেটিই ছিল ম্যাচের একমাত্র বড় ভুল।
এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। তবে আনোয়ার আলি ও ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের লড়াকু পারফরম্যান্স ব্রাজিল ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে খালিদ জামিলের ছেলেদের।

Continue Reading

ইস্টবেঙ্গল

১৫ বছরের চুক্তিতে মহিলা ফুটবলের দুই লিগের বাণিজ্যিক স্বত্ব ক্যাপ্রি স্পোর্টসের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহিলা ফুটবলের দুই সর্বভারতীয় লিগের বাণিজ্যিক স্বত্ব এবার দীর্ঘমেয়াদে পেল ক্যাপ্রি স্পোর্টস। ১৫ বছরের চুক্তিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক স্বত্ব তাদের হাতে তুলে দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

প্রসঙ্গত, দুই মহিলা লিগের বাণিজ্যিক স্বত্ব পাওয়ার জন্য দরপত্র জমা দিয়েছিল একমাত্র ক্যাপ্রি স্পোর্টসই। ফলে স্বাভাবিকভাবেই তাদেরই স্বত্ব পাওয়ার সম্ভাবনা ছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির দাবি জানানোয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছিল। শেষ পর্যন্ত ক্যাপ্রি স্পোর্টসের সেই দাবিতেই সম্মতি দিয়েছে ফেডারেশন।

ফলে আগামী ১৫ বছর ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক দিক পরিচালনার দায়িত্ব থাকবে ক্যাপ্রি স্পোর্টসের হাতে। মহিলা ফুটবলের দুই গুরুত্বপূর্ণ লিগকে ঘিরে দীর্ঘমেয়াদি এই চুক্তি ভারতীয় মহিলা ফুটবলের বাণিজ্যিক পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলতে পারে।

Continue Reading

Trending