ফুটবল
ভারত-বাংলাদেশ দ্বৈরথের আগে সাংবাদিক সম্মেলনে জেতার মানসিকতা দেখালেন ভারতের কোচ মানোলো মার্কুয়েজ। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারসের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সেই ম্যাচে খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ এবং রক্ষণের ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। সেখানে হেড কোচ মানোলো মার্কুয়েজ বলেন, “আমাদের সামনে ছ’খানা ম্যাচ রয়েছে এবং প্রতিটা ম্যাচই জিতে আমরা প্রথমের দিকেই থাকতে চাইব। যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করে আমরা সৌদি আরবে খেলতে যাওয়ার জন্য মুখিয়ে থাকবো”।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে মালদ্বীপের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে ৩-০ গোলে জয়ের পাশাপাশি অবসর ভেঙে প্রত্যাবর্তন করে দলে ফিরেছিলেন কিংবদন্তি সুনীল ছেত্রী। প্রত্যাবর্তন ম্যাচে নেমেই গোলও পেয়েছিলেন তিনি। সেই বিষয়ে মানোলো বলেন, “বিগত বেশ কিছু ম্যাচে আমরা গোল করতে ব্যর্থ হচ্ছিলাম। পাশাপাশি গোলের সুযোগও খুব কম তৈরি হচ্ছিল। সুনীল ছেত্রী ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার। ফলে তিনি দলে ফেরায় আরও শক্তিশালী হয়েছে দল সেটা বলাই যায়”। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে এসে আলোকপাত করেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানও। তিনি বলেন, “আমরা সব সময়ই এটা আশা করি যে সুনীল গোল করবেন। তাকে দলে পেয়ে আমরা খুবই আনন্দিত। শুধু বাংলাদেশ নয় যে কোন টিমের জন্য সুনীল কিন্তু একটা আতঙ্কের কাজ করে”।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে সন্দেশ বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ যেখানেই খেলা হোক ম্যাচটা বরাবরই কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী ম্যাচ হয়েই থাকে। তবে আমরাও নিজেদেরকে সেরকম ভাবেই প্রস্তুত করেছি এবং জেতার মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব। আমরা যদি নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করি তাহলে আমরা যেকোন ম্যাচই জিততে সক্ষম হব”। অপরদিকে ফিফা রাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচে খেলতে নামার আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তাদের ফুটবলার হামজা চৌধুরী। সেই বিষয়ে ভারতীয় কোচ বলেন, “বাংলাদেশ দল যথেষ্ট শক্তিশালী তাদের কোচ বিগত তিন বছর ধরে সেই দলে রয়েছেন এবং সেই একই মানসিকতা নিয়ে তারা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে ফুটবল খেলছে। পাশাপাশি এবারে তাদের দলে হামজা চৌধুরীর মতন ফুটবলার রয়েছে যে কিন্তু যথেষ্ট ভাল মানের ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তিনি কিন্তু বাংলাদেশ দলে খেলতে আসছেন ফলে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ দলের জন্য নয় গোটা এশিয়ান ফুটবল সার্কিটের জন্যও একটা ভাল বিজ্ঞাপন”।
অপরদিকে ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজের মতই বাংলাদেশের কোচও কিন্তু একজন স্প্যানিশ। ফলে দুই স্প্যানিশ মহজাস্ত্রের লড়াই দেখা যাবে এই ম্যাচে। সেই বিষয়ে বাংলাদেশ কোচ জাভিয়ের কাবরেরা বলেন, “আমরা বিগত ২৪ দিন ধরে একসঙ্গে গোটা দলকে নিয়ে অনুশীলন করছি। আমরা যথেষ্ট বেশি আশাবাদী এই ম্যাচটা খেলতে এবং এই ম্যাচটা যথেষ্ট বেশি উপভোগ্য হবে বলেই আমি মনে করি। আশা করব ভারতের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব”। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, যিনি কিন্তু এর আগে ভারতে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে আইলিগও খেলেছেন। তিনি জানান, “ভারতে ফিরে খেলতে পেরে খুব খুশি আমি। এর আগে ভারতে আমার অনেক সুন্দর কিছু মুহূর্ত রয়েছে। ফলে অবশ্যই আগামীকালের ম্যাচটি খেলতে আমি মুখিয়ে রয়েছি। জানি ম্যাচটা কঠিন হবে তবুও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা”।
ফুটবল
FIFA WC 2026: ভিনিসিয়াসের জাদুতে মানরক্ষা ব্রাজিলের, মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র
সৌরভ রায়, নিউ জার্সি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-র বহুচর্চিত ম্যাচে মরক্কোর বিরুদ্ধে জয় অধরাই রইল ব্রাজিলের। কঠিন লড়াইয়ের শেষে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে পরাজয়ের হাত থেকে দলকে রক্ষা করলেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। দ্রুতগতির আক্রমণ ও সুশৃঙ্খল রক্ষণে তারা বারবার চাপে ফেলে ব্রাজিলকে। তারই ফল মেলে ২১ মিনিটে। ব্রাজিলের ডিফেন্সের ফাঁক গলে বল পেয়ে নিখুঁত শটে জালে বল জড়ান মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দেশটি।
গোল হজমের পর আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। মাঝমাঠে বলের দখল বাড়িয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। অবশেষে ৩২ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুরন্ত শট মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। বিশ্বকাপের মঞ্চে তাঁর এই অনবদ্য গোলেই ম্যাচে ফিরে আসে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালায়। ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার ব্রাজিলের রক্ষণকে বিপাকে ফেললেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মরক্কো।
ফলে নির্ধারিত সময়ের শেষে ১-১ সমতায় শেষ হয় উত্তেজনাপূর্ণ এই লড়াই। এই ড্রয়ের ফলে গ্রুপ সি-তে নক-আউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠল। প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হল দুই দলকেই।
ফুটবল
FIFA WC 2026:বিশ্বকাপে মার্কিন ঝড়, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করল মার্কিন দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। দ্রুত বল নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তারা প্যারাগুয়ের রক্ষণভাগকে চাপে ফেলে রাখে। প্রথমার্ধেই একাধিক গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও মার্কিন দলের আধিপত্য অব্যাহত থাকে। প্যারাগুয়ে একটি গোল শোধ করতে সক্ষম হলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। বরং শেষদিকে আরও একটি গোল করে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় যুক্তরাষ্ট্র।
এই জয়ের ফলে গ্রুপ ডি-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল যুক্তরাষ্ট্র এবং নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করল। অন্যদিকে, প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে পড়ল প্যারাগুয়ে।
ম্যাচ শেষে মার্কিন কোচ দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রথম ম্যাচে এমন জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। তবে সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।”
বিশ্বকাপের শুরুতেই এমন দাপুটে জয় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার, এই ছন্দ ধরে রেখে কতদূর এগোতে পারে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ফুটবল
FIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
শুভম মন্ডল, নিউ জার্সি: বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বে যা কিছু হয়েছে, তা এখন অতীত। আসল লড়াই শুরু হচ্ছে এখন থেকেই। এমনটাই মনে করছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরা। তাঁর মতে, প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপ-পূর্ব অনুশীলনের সাফল্য বা ব্যর্থতা এখন আর কোনও গুরুত্ব বহন করে না। মাঠে নেমে ফল করার সময় এসে গিয়েছে।
“এখনই আসল পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে আমরা যা করেছি, তা আর কোনও গুরুত্ব রাখে না। বিশ্বকাপ শুরু হওয়ার পরেই বোঝা যাবে ব্রাজিল আসলে কতটা প্রস্তুত এবং এই দল কতদূর যেতে পারে,” বলেন তিনি।
ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার চাপ প্রসঙ্গে তিনি জানান, বিশ্বের যে কোনও বড় টুর্নামেন্টে ব্রাজিলকে সবসময়ই অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসই সেই মর্যাদা এনে দিয়েছে সেলেসাওদের।
“ব্রাজিল সবসময়ই ফেভারিট। এই জার্সির একটা আলাদা ওজন রয়েছে। আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছি। সেই ইতিহাসের মর্যাদা রক্ষা করতে হলে এই দলকে মাঠে নিজেদের ব্যক্তিত্ব দেখাতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে,” তাঁর সংযোজন।
বর্তমান ব্রাজিল দল নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তাঁর মতে, সাম্প্রতিক সময়ের অনেক দলের তুলনায় এই ব্রাজিল স্কোয়াড আরও বেশি ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী।
“আমার এই দলের উপর পূর্ণ আস্থা রয়েছে। এই দলে গুণগত মান আছে, শারীরিক সক্ষমতা আছে, গতি আছে, সৃজনশীলতা আছে এবং সবচেয়ে বড় কথা, ব্যক্তিত্ব আছে। বর্তমান প্রজন্মের ব্রাজিল দল অনেক দিক থেকেই আলাদা। তারা বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার ক্ষমতা রাখে,” বলেন তিনি।
বিশেষভাবে প্রশংসা করেন ফরোয়ার্ড ম্যাথেউস কুনহার। তাঁর মতে, জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন এই আক্রমণভাগের ফুটবলার।
“ম্যাথেউস কুনহা খুব ভালো খেলছে। দলের আক্রমণভাগে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তার পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে,” মন্তব্য তাঁর।
তিনি আরও জানান, বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দল আরও অনেকটা বিচ্ছিন্ন পরিবেশে থাকবে। তাই এখনকার সময়টা ফুটবলারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
“এখন আমরা নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ পাচ্ছি। বিশ্বকাপ শুরু হলে আমরা আরও বেশি আলাদা পরিবেশে থাকব। তাই এই সময়টাকে উপভোগ করার পাশাপাশি নিজেদের চাপমুক্ত রাখার চেষ্টা করছি,” তাঁর মন্তব্য।
আগামী ম্যাচ নিয়ে আশাবাদী শোনালেও বাড়তি উত্তেজনায় ভাসতে নারাজ তিনি।
“আগামীকাল ভোরের দিকে আমাদের জন্য বড় একটা মুহূর্ত অপেক্ষা করছে। আমরা প্রস্তুত, আত্মবিশ্বাসী এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে এবং আমরা ভালোভাবেই যাত্রা শুরু করতে পারব,” বলেন তিনি।
সবশেষে প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী হলেও সতর্ক সুর শোনা যায় তাঁর কণ্ঠে।
“আগামীকাল মরক্কোর বিরুদ্ধে আমাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। মাঠে কী হয়, সেটাই এখন দেখার। আমরা আত্মবিশ্বাসী, তবে ফুটবলে সব উত্তর পাওয়া যায় মাঠেই,” বলেন তিনি।
-
ফুটবল2 days agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 week agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল5 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট1 week agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল4 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল1 week ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 week agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
