রে স্পোর্টজের ওয়েবডেস্ক : বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে অস্থিরতা ক্রমশ বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একের পর এক কর্তাদের পদত্যাগে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিস্থিতি। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মতভেদের জেরেই এই সংকটের সূত্রপাত বলে জানা যাচ্ছে।সম্প্রতি একাধিক ডিরেক্টর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আরও কয়েকজন সেই পথেই হাঁটতে পারেন বলে খবর। ফলে বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বোর্ড ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা হতে পারে।এই অবস্থায়ও নিজের অবস্থানে অনড় রয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, “আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে সকলের শেষে পদত্যাগ করব। আমাদের দল খুব ভাল। ওরা দায়বদ্ধ এবং সৎ। তাই আমরা দল হিসাবে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে চাই। আশা করি, সফল হব।”
