Connect with us

যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির মুখে পাকিস্তান সুপার লিগ, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। একইসাথে পাকিস্তানে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি আইপিএল এর উপর কোন প্রভাব না ফেললেও বেশ অনেকটাই প্রভাবিত করেছে পাকিস্তানের এই লিগকে। পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ছটি শহরের পরিবর্তে লিগ অনুষ্ঠিত হবে মাত্র দুটি শহরে। এর পাশাপাশি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলেও জানিয়েছে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির জানানো তথ্য অনুযায়ী লাহোর এবং করাচিতে অনুষ্ঠিত হবে পিএসএল এর ম্যাচগুলি। এর পাশাপাশি লাহোরে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাও বাতিল করে দেওয়া হয়েছে। মূলত সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলানো হবে গোটা প্রতিযোগিতায় তবে যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোয় তাহলে শেষের পর্যায়ের ম্যাচগুলিতে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি মিললেও মিলতে পারে এমনটাই জানানো হয়েছে। “সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। নির্ধারিত সূচি মেনেই লিগ অনুষ্ঠিত হবে। কিন্তু মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। এর কারণ হল প্রায় ৩০০০০ দর্শক লিগের খেলা দেখতে মাঠে আসেন। আমাদের তাদের সুরক্ষার কথা মাথায় রাখতে হবে। যেখানে জীবনের ঝুঁকি রয়েছে সেখানে পরিস্থিতির চাপে বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে” বলেন নকভি। যেহেতু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে তাই ছটি ভেন্যুর পরিবর্তে দুটি শহরে লিগ আয়োজিত হবে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি দর্শকদের প্রবেশ করতে না দেওয়ার জন্য ফ্রাঞ্চাইজি দলগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ড প্রধান। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরো জানিয়েছেন যে দর্শকরা ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা