Connect with us

বড় নাশকতার ছক পিএসএলকে ঘিরে,বিদেশি প্লেয়ারদের সতর্ক করলো জঙ্গিগোষ্ঠী।

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: শুরু হওয়ার আগেই অনিশ্চয়তার ছায়া পাকিস্তান সুপার লিগের উপর। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে এক জঙ্গি সংগঠনের হুমকিতে থমকে গেছে পাকিস্তান ক্রিকেট লিগের সকল প্রস্তুতি , বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী তেহরিক-এ-তালিবানের শাখা সংগঠন জামাত-উল-আহরার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের। তাদের তরফে স্পষ্ট বার্তা, “আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তা হলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।”শুধু সতর্কবার্তাতেই থেমে থাকেনি তারা। লিগ বন্ধ করতে সব রকম চেষ্টা করবে তারা। তাদের বক্তব্য, “যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, তার সব চেষ্টা আমরা করব। সেই কারণে ক্রিকেটারদেরও সতর্ক করা হচ্ছে। কেউ খেলতে আসবেন না।” পাশাপাশি তারা আরও জানিয়েছে, “আমরা কোনও স্বাস্থ্যকর ক্রীড়া প্রতিযোগিতার বিপক্ষে নই। কিন্তু চলছে, তখন সরকার এমন ভাব করছে, যেন সব কিছু স্বাভাবিক। এই রকম দ্বিচারিতা মানা যায় না।”সকল হুমকির মধ্যেই বেশ কিছু বড় নাম এবারও নাম লিখিয়েছে পিএসএলএ। ডেভিড ওয়ারনার করাচি কিংসের নেতৃত্বে,স্টিভ স্মিথ খেলছেন মুলতান সুলতানসের হয়ে। এছাড়াও লাবুসানে, মইন আলি,কনওয়ে এবং জেম্পার মতো তারকারাও রয়েছেন, যাঁদের প্রত্যেককেই সতর্ক করা হয়েছে।আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের, ফাইনাল ৩ মে। তবে নিরাপত্তা ছাড়াও পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে জ্বালানি সঙ্কট তৈরি হওয়ায় ইতিমধ্যেই ভেন্যু কমিয়ে আনা হয়েছে এবং দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।তবে শেষ পর্যন্ত পিএসএল আয়োজন করা সম্ভব হয় কিনা এটাই এখন দেখার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা