আইপিএল
জামশেদপুরে অনুষ্ঠিত হল কেকেআরের আইপিএল ট্রফি টুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে বিগত বেশ কিছুদিন ধরে ভারতের বিভিন্ন শহরে ট্রফি টুরের আয়োজন করছে কলকাতা নাইট রাইডার্স। সেই ট্রফি জয় উদযাপনের জন্য শুক্রবার জামশেদপুরে সেই ট্রফি টুর প্রক্রিয়া সারল কেকেআর।
জামশেদপুরের বিভিন্ন নামি জায়গায় সেই ট্রফি নিয়ে যাওয়া হল কেকেআরের পক্ষ থেকে। যার মধ্যে ছিল ডিম্মা লেক। তারপর সেখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক রাশি মডি সেন্টার অফ এক্সেলেন্স। শেষে শহরের অসংখ্য সমর্থকদের কথা ভেবে হাই-টেক মলে সেই ট্রফি রাখা হয়। কেকেআরের তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নিতে ইতিহাসে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জামশেদপুরে হাজার হাজার সমর্থক কেকেআরের এই আইপিএল জয়ী ট্রফি দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। শুধু ট্রফি নিজেদের চোখে দেখাই নয়, জামশেদপুরের অসংখ্য ক্রিকেটপ্রেমী সমর্থক এই মুহূর্তটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেছেন। তারই পাশাপাশি নানারকমের উপহারও ছিল সেই সমর্থকদের জন্য যারা এই মুহুর্তের সাক্ষী হয়েছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারি রাঁচিতে হবে এই ট্রফি টুর।
আইপিএল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের
২০ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে জানান, জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। তাঁর মতে, বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।
২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরানে ৫০৭৭ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৬২ রান, রয়েছে তিনটি শতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।
রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
বিদায়ী বার্তায় রাহানে বলেন, ছোটবেলা থেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্রিকেট তাঁকে যেমন জয় দিয়েছে, তেমন হারও শিখিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসার কাছে তিনি কখনও হারেননি বলেও উল্লেখ করেন।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহানে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না তিনি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ভারতের ২৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার।
আইপিএল
আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।
নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।
আইপিএল
IPL 2025: নিষিদ্ধ আইপিএল। তার মাঝেই পরবর্তী মরশুমের জন্য দল গুছিয়ে ফেলছে বেশ কিছু আইপিএল দল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে আইপিএল। তবে আইপিএল সাময়িক বন্ধ হলেও, ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বিশেষত যেসকল দলগুলি প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তারা দল গোছাতে আরও বেশি তৎপর হয়ে উঠেছে। যেখানে আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল পটেলকে দলে নিয়েছে সিএসকে। রাজস্থান রয়্যালস দলে নিয়েছেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এবং নান্দ্রে বার্গার মতো ক্রিকেটারকে। এছাড়াও হায়দ্রাবাদ সই করিয়েছে হর্ষ দুবেকে এবং দিল্লি সই করিয়েছে সেদিকুল্লাহ অটলকে। যদিও নিয়মের ফাঁক দিয়েই, দল গুছিয়ে নিচ্ছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের নিয়মানুযায়ী কোনও দল নিজেদের ১২তম ম্যাচ খেলার আগে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে। আইপিএলের প্রথম মরশুম থেকেই এই নিয়ম চলে আসছে। মাঝপথে যাতে কোন দল বিপদে না পড়ে সেই কারণেই এই নিয়ম তৈরি করা হয়েছিল। নিয়মানুযায়ী নিলামে নাম লেখানো সত্বেও যদি কোন ক্রিকেটার অবিক্রিত, থাকেন তাহলে তাকে মরশুমের মাঝপথেই বেস প্রাইসে সই করাতে পারে যে কোন দল। যেমন উদাহরণস্বরূপ ২০১১ সালে ডার্ক ন্যানেস চোট পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেলকে সই করিয়েছিল আরসিবি। এমনকি তাদের বর্তমান অধিনায়ক রজত পাটীদারকেও ২০২২ সালে পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট। এছাড়াও এই মরশুম চোট পেয়ে সিএসকে দল থেকে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে তার জায়গায় আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে তারা। এখানে নিয়মের ফাঁক অনুযায়ী কোনও দল চাইলে পরিবর্ত ক্রিকেটার এবং চোট পাওয়া ক্রিকেটার, দুজনকেই পরের মরশুমের জন্য ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে কম দামে দলে নেওয়া হলে, অন্য কোনও দামী অথচ অসফল ক্রিকেটারকে ছেড়ে দিয়ে, পরবর্তী মিনি নিলামে সেই জায়গায় নতুন ক্রিকেটার কেনার অর্থও হাতে থাকবে দল গুলির। যদিও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠলেও এখনই বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
