Connect with us

IPL 2026: গ্রিনের বল করা শুরু করতে লাগবে আরও বেশ কিছু দিন জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : আইপিএলের প্রথম ম্যাচে বড় রান করেও হারতে হয়েছে কলকাতাকে। বোলিং ব্যার্থতায় লাভ হয়েনি প্রথমে ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা রেখেও। আর তার মাঝেই রহস্য ঘনিয়েছিল ২৫ কোটি টাকায় কেনা অলরাউন্ডার ক্যামরন গ্রিনের এক ওভারও বল না করা নিয়ে। বড় অঙ্কে কেনা এই ক্রিকেটারের এমন নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয় জল্পনা। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, “ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন”। আর তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল কারণ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, গ্রিন বর্তমানে কোমরের নীচের অংশে চোটের সমস্যায় ভুগছেন, যার জন্য সাময়িকভাবে তাঁকে বোলিং থেকে বিরত থাকতে হচ্ছে।ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, “ক্যামেরনের কোমরের নীচের অংশে চোট রয়েছে, যা পর্যবেক্ষণে রাখা হচ্ছে, তবে এই মুহূর্তে কিছুদিন তাকে বোলিং থেকে বিরত থাকতে হবে।” একইসঙ্গে তারা আরও জানায়, “ক্যামেরন বর্তমানে ভারতে নিজের বোলিং ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং আশা করা হচ্ছে আগামী ১০-১২ দিনের মধ্যে সে আবার বোলিংয়ে ফিরতে পারবে।” এবং, “এই বিষয়ে কেকেআরকে জানানো হয়েছে এবং তারা সম্পূর্ণভাবে বিষয়টি সম্পর্কে অবগত।”উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের শেষ দিকে বড় অস্ত্রোপচারের পর থেকেই নিজের ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন গ্রিন। ফলে তাঁকে নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা