Connect with us

IPL 2026: বাতিল আইপিএলের উদ্ভোধনী অনুষ্ঠান

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের ক্রিকেট নিয়ন্তা সংস্থা (বিসিসিআই)। গত বছরের ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ের উদ্‌যাপন চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় শোকাহত ক্রিকেটমহল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো জাঁকজমক রাখা হচ্ছে না বলে জানানো হয়েছে।

২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে ম্যাচের আগে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক আয়োজন থাকবে না। বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, ফাইনালের দিন একটি জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে জানান, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক দুর্ঘটনার কথা মাথায় রেখেই আইপিএল ২০২৬-এর উদ্বোধনী দিনে কোনো অনুষ্ঠান রাখা হচ্ছে না। নিহতদের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।” পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, সমাপনী অনুষ্ঠানে বড়সড় বিনোদনমূলক আয়োজন করা হতে পারে।

উল্লেখ্য, গতবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, কারণ অউজলা ও দিশা পাটানির উপস্থিতিতে জমে উঠেছিল মঞ্চ। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা