রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন শ্রীলঙ্কান পেস বোলার মাথিসা পাথিরানা। আইপিএল শুরুর আগে থেকেই তাকে নিয়ে চরম জল্পনা শুরু হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান তিনি। অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়ে আইপিএলে যোগ দিলেন পাথিরানা। রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে অজিঙ্কা রাহানের দল। সেই ম্যাচে মাঠে নামতে না পারলেও, পরের ম্যাচে পাথিরানাকে খেলাতে মরিয়া নাইট শিবির।
