Connect with us

IPL 2026: হায়দ্রাবাদের নতুন অধিনায়ক ঈশান কিষান

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৮ মার্চ শুরু হতে চলেছে দেশের কোটি টাকার ক্রিকেট লিগ। ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। প্রস্তুতিতে মগ্ন সব দল। এরই মাঝে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স হায়দ্রাবাদ। চোটের কারণে আইপিএলের শুরুর দিকে বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাই কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে হায়দ্রাবাদের এই ফ্র‍্যাঞ্চাইজি দলটি। নজরে ছিলেন অভিষেক শর্মা, ঈশান কিষানের মত ক্রিকেটাররা। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের পরিবর্তে হায়দ্রাবাদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল ঈশান কিষানকে। দলের সহ-অধিনায়ক অভিষেক শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা