Connect with us

ICC T20 WORLDCUP: বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ আইসিসির

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে আইসিসি। ছয়টি দেশের মধ্যে থেকে মোট আটজন ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি। এই আটজন ক্রিকেটারের সার্বিক পারফরমেন্সের উপর ভিত্তি করেই সেরার সেরাকে বেছে নেবে তারা এমনটাই জানানো হয়েছে। আর এই আটজনের তালিকায় জায়গা পেয়েছেন এক ভারতীয়। আইসিসি থেকে তৈরি করা তালিকায় প্রথমেই যে ক্রিকেটারের নাম উঠে এসেছে তিনি হলেন ইংল্যান্ডের উইল জ্যাকস। বিশ্বকাপের ৮টি ম্যাচ খেলে মোট ২২৬ রান করেছেন তিনি। পাশাপাশি তুলে নিয়েছেন ৯ টি উইকেট। দুরন্ত পারফর্মেন্সের জন্য মোট চারবার ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতেছেন তিনি ইতিমধ্যেই। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শাহেবজাদা ফারহান। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বাধিক রানের নজির গড়েছেন তিনি। ওপেনার হিসেবে বিশ্বকাপ খেলতে নামা এই ব্যাটার মোট ৭ টি ম্যাচ খেলে করেছেন ৩৮৩ রান, যার মধ্যে একাধিক শতরান রয়েছে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে দুটি অর্ধশতরান। তৃতীয় স্থানে শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদির নাম। ৭টি ম্যাচ খেলে মোট ১২ টি উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি তার দেওয়া রান মাত্র ৭.১৯। এরপরই নাম রয়েছে আবারও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামের। ৮ ম্যাচ খেলে তিনি করেছেন মোট ২৮৬ রান। তুলে নিয়েছেন ১ টি উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার অপরাজিত ৮৬ রানের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়েছে। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্রর নাম। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার বিশ্বকাপে এখনো পর্যন্ত ৮ টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১১ টি উইকেট। এর পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে ১২৮ রানও। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছিল আমেরিকা। তবে মজার কথা হলো আইসিসির এই তালিকায় ৬ নম্বরে জায়গা পেয়েছেন আমেরিকার শ্যাডলে ফান শকউইক। মাত্র ৪ টি ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৩ টি উইকেট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট পাওয়া বোলারের তালিকায় শীর্ষে রয়েছে তারই নাম। এরপরই রয়েছে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএলে খেলা এই ক্রিকেটার এখনও পর্যন্ত খেলেছেন মোট ৮ টি ম্যাচ। করেছেন মোট ২৭৪ রান। তিনটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। আটজনের তালিকায় শেষ অর্থাৎ ৮ নম্বরে রয়েছেন ভারতের সঞ্জু স্যামসান। প্রতিযোগিতার শুরুতে প্রথম একাদশে জায়গা হয়নি তার। কিন্তু তারপর মাত্র চারটি ম্যাচ খেলে করেছেন ২৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে তার দুরন্ত ৯৭ রানের সত্যিই প্রশংসনীয়। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও করেছেন ৮৯ রান। পরপর দুই ম্যাচে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এখন দেখার শেষ পর্যন্ত এই আর একজন ক্রিকেটারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সেরা নির্বাচিত হন কোন ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা