Connect with us

২৪ ঘণ্টায় উল্টো সুর আখতারের

রে স্পোর্টস ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে মহসিন নকভি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শোয়েব আখতার তাঁর সম্পর্কে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করে চর্চার জন্ম দিয়েছেন।

‘এবিপি নিউজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে আখতার অভিযোগ করেন, নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর কাজ বোঝেন না। তাঁর মতে, ভুল ক্রিকেটারদের তারকা বানানো হয়েছে, বিশেষ করে বাবর আজ়ম ও শাহিন আফ্রিদি-কে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। আখতারের দাবি, বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রভাব পড়ছে দেশের ক্রিকেটে। নকভির দায়িত্ব নেওয়ার পর ভারত-পাকিস্তান লড়াইয়ে বারবার পরাজয়ের কথাও তুলে ধরেন তিনি।

যদিও ২৪ ঘণ্টার মধ্যেই নিজের মন্তব্যের দায় ভারতের সংবাদমাধ্যমের উপর চাপিয়ে সুর নরম করেন আখতার। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেটে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা