রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতকাল রাতেই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এরই মধ্যে আফগানিস্তানের ভারত সফরের সূচি ঘোষণা করা হল। আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। বর্তমানে শুধুমাত্র একটি ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
ভারতের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে এক দিনের সিরিজ খেলেছিলেন রোহিত, কোহলি। লম্বা বিরতি কাটিয়ে আগামী জুন মাসে আবারও মাঠে ফিরতে চলেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার। আগামী ৬ জুন থেকে নিউ চন্ডিগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে তিনটি ওডিআই। ১৪ জুন প্রথম এক দিনের ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। ১৭ জুন লখনউ ও ২০ জুন চেন্নাইয়ে বাকি দু’টি ম্যাচ হবে। এই তিনটি ম্যাচে খেলবেন রোহিত, কোহলি।
