আন্তর্জাতিক ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ফের বিতর্ক, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ক্রিকেট দুনিয়ায় ফিরেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতার শুরু থেকেই বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে গেছে প্রায় প্রতিটি দেশ। তবে সবথেকে বেশি সমালোচনা হয়েছিল ভারতকে নিয়ে। উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগও। তবে রবিবার সমস্ত সমালোচনার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মারা নিজেদের কাজের মধ্যে দিয়ে। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারত। অথচ শেষের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল উপস্থিত নেই আয়োজক দেশ পাকিস্তানের কোন সদস্য। ঘটনাটা শুধু যে দৃষ্টিকটু তাই নয়, বরং অনেকটাই লজ্জাজনক। স্বাভাবিকভাবেই পাক ক্রিকেট বোর্ডকে তুলেধনা করতেও ছাড়েনি ক্রিকেট অনুরাগীরা।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সচিব যথাক্রমে রজার বিনি এবং দেবজিত সৈকিয়া, এবং নিউজিল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর রজার তোস। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য অপারেটিং অফিসার সুমের আহমেদ, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টরও বটে, তাকে দেখতে পাওয়া গেল না মঞ্চে। অথচ এদিন দুবাইয়েই ছিলেন তিনি। সূত্রের খবর আইসিসিকে আগে থেকেই নিজের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে অবগত করেছিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ইসলামাবাদে যুগ্ম পার্লামেন্ট সেশন অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি দুবাইয়ে উপস্থিত থাকতে পারবেন না এমনটাই জানিয়েছিলেন। তবে পাকিস্তানের কোন সদস্য উপস্থিত না থাকতে পারার বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার নিজেই। “ভারত আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল এবং আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। পাকিস্তান আয়োজক দেশ হয়েও সেই দেশের কোন ক্রিকেট কর্তাই ফাইনালের মঞ্চে উপস্থিত নেই। কেন আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে কেউ এলেন না? বিষয়টা দেখে অত্যন্ত খারাপ লাগছে। এটা আন্তর্জাতিক মঞ্চ সেটা মাথায় রাখা উচিত ছিল” নিজের এক্স হ্যান্ডেলে এভাবেই উষ্মা প্রকাশ করেন শোয়েব।
প্রসঙ্গত আয়োজক দেশ হওয়া সত্বেও গ্রুপ থেকেই লজ্জাজনক বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। তারপর এই গোটা প্রতিযোগিতায় কোন ম্যাচ না হেরে ট্রফি ঘরে তুলেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের অনুপস্থিতি ভুল বার্তা দিতে পারে ভারতকে এমনটাই মনে করছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটারও। শুধুমাত্র ভারত জিতেছে বলেই পাকিস্তান থেকে উপস্থিত হননি কেউ এমন বার্তা যাওয়া অসম্ভব নয়। যদিও সূত্রের খবর আইসিসির পক্ষ থেকে দুবাইয়ে থাকা সত্ত্বেও কোনরকম নিমন্ত্রণ বার্তা পাঠানোই হয়নি সুমের আহমেদকে। এখনো এই প্রসঙ্গে মুখ খোলেনি আইসিসি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ক্রিকেট
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, দুই ফরম্যাটেই অধিনায়ক হোপ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে আসন্ন এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। দুই ফরম্যাটেই দলের নেতৃত্বে থাকছেন শাই হোপ। ভারতের মতো দুই সিরিজ়ে আলাদা অধিনায়ক বেছে নেয়নি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এক দিনের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপর বেশি ভরসা করা হয়েছে। অন্য দিকে, টি-টোয়েন্টি দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে। দুই ফরম্যাটের ১৫ সদস্যের দলে মোট আট জন ক্রিকেটার রয়েছেন, অর্থাৎ তাঁরা এক দিনের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।
আগামী ২১ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ় দল। ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে প্রথম এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ়। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে এবং তৃতীয় ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে। এর পর ৬ অক্টোবর লখনউয়ে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৯ অক্টোবর রাঁচী, ১১ অক্টোবর ইনদওর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে।
এক দিনের দলে হোপের সঙ্গে রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজ়ারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লাওয়েস, গুড়াকেশ মোতি, কিমো পল, শারফেন রাদারফোর্ড এবং জেইডেন সিলস।
টি-টোয়েন্টি দলে হোপ ছাড়াও রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিঙ্গার।
আন্তর্জাতিক ক্রিকেট
সহজ জয়ে সিরিজ পকেটে ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আফগানিস্তানের উপর দাপট দেখাতে শুরু করেন ভারতীয় বোলাররা। ফলস্বরূপ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানেই শেষ হয় আফগান ইনিংস। খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রহমানুল্লাহ গুরবাজ। ৩৭ রান করেন অধিনায়ক ইব্রাহিম জাদ্রান। মাঝের সারিতে কেউই বড় রান করতে পারেননি। মাত্র ১৫ বল খেলে ২৭ রান যোগ করেন ডারউইস রাসুলি।২০ রান করেন মহম্মদ নবি। শেষ বেলায় ১৬ বলে ২৮ রান করে আউট হন রাশিদ খান। ভারতের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। দুটি উইকেট অর্শদীপ সিংয়ের। একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই।
সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে ভর করেই মাছ প্রায় পকেটে পুরে ফেলে ভারত। ৩৯ রান করে আউট হন অভিষেক। ২২ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু। বড় রান করতে পারেননি অধিনায়ক শ্রেয়স আইয়ার (১১)। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কিনারায় পৌঁছে দেন ঈশান কিষান। ২৩ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। ১৫ রানে অপরাজিত থাকেন তিলক। ফলস্বরূপ ১৪.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলল শ্রেয়স আইয়ারের দল।
আন্তর্জাতিক ক্রিকেট
গলে বৃষ্টির আগেই বাজিমাত, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ ভারতের
অঙ্কন কর, গল: বৃষ্টি নামার মাত্র কয়েক মিনিট আগে গলে ম্যাচ শেষ করে ফেলল ভারত। পঞ্চম দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ১৬৫ রানের জয় তুলে নিল শুভমন গিলের দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের ৬০০তম পুরুষ টেস্টও ছিল।
৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনের ৯৫ রানের পঞ্চম উইকেটের জুটি ভারতকে চাপে ফেলে দিয়েছিল। ডি সিলভা ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার বলে ডি সিলভার সুইপ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর বল হাতে তাণ্ডব বাঁহাতি স্পিনার মানব সুথারের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৪ বছরের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচে তাঁর মোট শিকার ১০। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও একই ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানেই থেমে যায় আয়োজক দল।
ম্যাচ শেষে কেএল রাহুল বলেন, “আমরা জানতাম একটা বড় বৃষ্টি আসতে পারে, তাই ম্যাচ শেষ করতে কোনও দেরি করতে চাইনি।” দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার কলম্বোয়।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল1 month agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
