Connect with us

IPL 2026: সম্পর্কে চিড় দুই ভাইয়ের? হার্দিকের সাথে যোগাযোগ নেই ক্রুণালের? বিস্তারিত জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুই ভাই, দুজনেই ক্রিকেটার। একজন ভারতের জাতীয় দলে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, হার্দিক পান্ডিয়া। অন্যজন জাতীয় দলে সেরকম ছাপ ফেলতে না পারলেও ক্রিকেট মহলে বেশ নাম আছে তারও। ক্রুণাল পান্ডিয়া। তবে এবার দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্কের জটিলতাই তাদের তুলে এনেছে শিরোনামে। দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল দুজনের মধ্যে সম্পর্কের সমীকরণ বোধহয় ভালো নেই। এবার সেই বিতর্ক উসকে দিল ব্যাঙ্গালোর-মুম্বই ম্যাচ।

ম্যাচের একটি বিশেষ পর্যায়ে দুই ভাই মুখোমুখি হয়েছিলেন বিপক্ষ দল থেকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রুনালকে। একটি পডকাস্টে তার কাছে জানতে চাওয়া হয় তার সাথে হার্দিকের সম্পর্ক আগের মতই আছে নাকি তাতে চিড় ধরেছে? প্রথমবার জবাবে শুধুমাত্র হেসেছিলেন ক্রুণাল। কিন্তু সঞ্চালক দ্বিতীয়বার ফের জানতে চান দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে কিনা! আর তখনই স্পষ্টভাবে ক্রুণাল জানান, “সব ঠিক আছে।” তবে এর পাশাপাশি হাসির ছলে তাদের সম্পর্ক নিয়ে এই জল্পনার কারণও জানিয়েছেন ক্রুণাল নিজেই। “আমার চুলের ভঙ্গি এবং হাফ ভাবের কারণে অনেকেই ভাবেন আমি খুব গম্ভীর এবং রাগী। আসলে কিন্তু তেমন নয়।” অর্থাৎ হার্দিক যেরকম মন খোলা স্বভাবের ক্রুণাল কিছুটা হলেও তার বিপরীত। আর তাই দুই ভাইয়ের বৈপরীত্য সোশ্যাল মিডিয়ায় অনেকটাই চোখে লাগে।

প্রসঙ্গত এই মরসুমের আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রমাণিত হয়েছেন ক্রুণাল। তার বাউন্সার ঘাবড়ে দিয়েছে একাধিক বড় ক্রিকেটারদেরও। বাঁ হাতি এই স্পিনার ব্যাট চালাতেও বেশ স্বচ্ছন্দ। ফলে আইপিএলের মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে চাইছেন তিনি। আগামী দিনে জাতীয় দলের হয়েও যে নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠতে পারেন তিনি এমনটাই বার্তা দিচ্ছেন নির্বাচকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা