Connect with us

আন্তর্জাতিক ফুটবল

মেসিদের ভারত সফরে আসা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৪ বছর আগে শেষবার ভারতে এসেছিলেন ফুটবলের যাদুকর লিওনেল মেসি। তবে চলতি বছর আবারও ভারত সফরে আসার কথা ছিল তাঁর। চলতি বছরের শেষের দিকে, অক্টোবর মাসে কেরালায় আর্জেন্টিনা দলের একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ঘোষণা করেছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। শুধু তাই নয়, মেসির সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও যে ভারতের মাটিতে পা রাখবেন, এমনটাই জানিয়েছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী। কিন্তু এবারে সেই সফর নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা। তবে এই সফর অনিশ্চিত বা বাতিল হওয়ার কারণটা কী? যা শোনা যাচ্ছে যে আর্থিক সংকটই এর মূল কারণ। জানা গিয়েছে মেসিদের ভারত সফরের জন্য ন্যূনতম ১০০ কোটি টাকার প্রয়োজন। তবে সেই অর্থ এখনও অবধি জোগাড় করে উঠতে পারেনি। পাশাপাশি আয়োজকদের সঙ্গে চুক্তির সময়সীমাও পর্যন্ত শেষ হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে আয়োজকরাও। 

অপরদিকে শুধু মেসি এবং আর্জেন্টিনা দলকে কেরলে আনা নয়, মার্চে কেরলের ক্রীড়ামন্ত্রী কোঝিকোড়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন যে আগামী ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, এই সাতদিনের জন্য রাজ্য সফর করবেন লিওনেল মেসি। পাশাপাশি একটি সভামঞ্চে ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনার জন্য ২০ মিনিট সময়ও কাটানোর কথা বলা হয়েছিল কেরল সরকারের তরফ থেকে। তবে এই মুহূর্তে কেরলে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে। এদিকে আর্জেন্টিনা দলের উপস্থিতির জন্য মোট খরচ হিসেবে ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়। যার জন্য “ওলোপ্পো” অ্যাপের মাধ্যমে ১০০ কোটি টাকা তোলার চেষ্টাও করে অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশন। মূলত স্পনসরশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সংস্থাকে। তবে খবর যে এই পরিকল্পনাটি সফল হয়নি। পরিকল্পনাটি যখনই ব্যর্থ বলে মনে হয়েছে, তখনই রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতে স্পনসরশিপ স্থানান্তরিত করে দেয় কেরল সরকার। 

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব, ফিফার বিরুদ্ধে ক্ষুব্ধ উয়েফা

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘোষণা করতেই তীব্র বিতর্কে জড়াল ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, বিশ্বকাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি নতুন সহযোগী সংস্থা, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ গঠন করা হবে। ফিফা সংখ্যাগরিষ্ঠ মালিকানা নিজের কাছেই রাখবে। তবে সংখ্যালঘু অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি কার্যকর হতে হলে ফিফার ২১১ সদস্য দেশের অনুমোদন প্রয়োজন।

ফিফার দাবি, এই অর্থ ফুটবলের প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং বিশ্বজুড়ে অংশগ্রহণ বাড়াতে পুনর্বিনিয়োগ করা হবে। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবলের বাণিজ্যিক সাফল্যের সুফল যেন বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছায়, সেটাই ফিফার লক্ষ্য। একই সঙ্গে ফিফা স্পষ্ট করেছে, প্রতিযোগিতা পরিচালনা, ক্রীড়া নীতি, ক্যালেন্ডার এবং প্রশাসনিক সিদ্ধান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।

তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থার দাবি, এই সিদ্ধান্ত ফুটবলের শাসনব্যবস্থার সীমারেখা অতিক্রম করেছে। তাদের বক্তব্য, ‘ফুটবলের আত্মা ও পরিচালন ব্যবস্থা বিক্রির সম্পদ নয়। বিশ্বকাপ কোনও পণ্য নয়, এটি বিক্রি করার অধিকার কারও নেই।’ ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও একই সুরে বলেন, বিশ্বকাপ বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া প্রতিযোগিতা, এটি কখনওই বিনিয়োগকারীদের কাছে বিক্রির বস্তু হতে পারে না।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

জাতীয় দলকে বিদায় নেইমারের, শেষ হল ১৬ বছরের অধ্যায়

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: নেইমারের মুখেই ইতি। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে শেষ ষোলোয় হেরে ছিটকে যাওয়ার পরই বিশ্বকাপে আর না খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার জানিয়ে দিলেন, জাতীয় দলের জার্সিতেও আর দেখা যাবে না তাঁকে।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন ৩৪ বছরের নেইমার। তিনি বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোয় পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। কিন্তু সেই গোলও ব্রাজিলকে হার এড়াতে পারেনি। ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই ম্যাচই শেষ পর্যন্ত হয়ে রইল তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়। ব্রাজিলের জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া নেইমার এবার বিদায় জানালেন জাতীয় দলকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

অবসর নিলেন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলানো রেফারি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই শেষ হল এক গৌরবময় রেফারিং অধ্যায়। ৪৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। অবসরের পরই তাঁর ঝুলিতে উঠেছে একাধিক সম্মান। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাঁকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি ইতালির মর্যাদাপূর্ণ জুলিও কাম্পানাতি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
১৯৭৯ সালের ২৫ নভেম্বর মারিবরে জন্ম ভিনচিচের। ২০১২ ইউরোয় ষষ্ঠ রেফারি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু। পরে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি-সেল্টিক ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রধান রেফারি হিসেবে অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে উয়েফার এলিট রেফারি প্যানেলে জায়গা করে নেন।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবার দায়িত্ব পেয়ে দুটি ম্যাচ পরিচালনা করেন। ২০২৬ বিশ্বকাপে চারটি ম্যাচের দায়িত্ব পান, যার মধ্যে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ছিল তাঁর বিশ্বকাপ কেরিয়ারের ষষ্ঠ ও শেষ ম্যাচ। এছাড়া ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, উয়েফা ইউরো, ইউরোপা লিগ, নেশনস লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ক্লাব বিশ্বকাপ মিলিয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন ভিনচিচ।

Continue Reading

Trending