Connect with us

ফুটবল

রবসনকে নিতে আগ্রহী মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন মরশুমের জন্য ঘর গোছাতে আসরে নেমে পড়েছে মোহনবাগান। চলতি মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। চ্যাম্পিয়ন দলে খুব একটা বদল আসার কথা নয়। তবুও শোনা যাচ্ছিল গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এই স্কটিশ মিডিওর পরিবর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রোবিনহোকে দলে নিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। বর্তমানে ব্রাজিলের ফুটবল ক্লাব আগুয়া সান্টার হয়ে খেলছেন তিনি। সূত্র মারফত খবর, রবসনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

চলতি মরশুমের মাঝের দিকে ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছিল রবসনের। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের এক ক্লাবে যোগ দেন তিনি। এর আগে মোহনবাগানও রবসনকে দলে নিতে ঝাঁপিয়েছিল। কিন্তু তখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছিলেন তিনি। তাই কথাবার্তা বেশিদূর এগোয়নি। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশের ক্লাব বসুন্ধরায় এসেছিলেন রবসন। এবার কী ভারতে খেলতে দেখা যাবে নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলারকে। মনে করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে রবসনের মোহনবাগান জার্সি গায়ে চাপানো, শুধুই সময়ের অপেক্ষা।

আন্তর্জাতিক ফুটবল

সাত মিনিটে দুই গোল হজম, দ্বিতীয়ার্ধের প্রত্যাবর্তনে জয় বার্সেলোনার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুই গোলে পিছিয়ে থেকে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারাল বার্সেলোনা। স্পটিফাই ক্যাম্প ন্যুতে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের ফল বদলে দেয় হান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে বার্সেলোনা। ফার্মিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন বুকানন। সাত মিনিটের মধ্যেই মোলেইরোর পাস থেকে ব্যবধান বাড়ান ওলুওয়াসেই। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে বার্সেলোনা। পেনাল্টি পেলেও লামিনে ইয়ামাল সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তাঁর শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। জেরার্ড মার্টিন ও ফার্মিন লোপেজ গোল করেন। এরপর পাউ নাভারোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

দশ জনের ম্যান ইউকে চার গোল লিভারপুলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারাল লিভারপুল। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম দশ মিনিটের মধ্যেই লেনি ইয়োরো লাল কার্ড দেখায় দশ জনে হয়ে যায় ইউনাইটেড। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয় লিভারপুল।
ইয়োরোর ফাউলের কারণে আলেকজান্ডার ইসাকের পক্ষে ফ্রি-কিক পায় লিভারপুল। সেই সেট পিস থেকেই নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্ৎস। বক্সের মধ্যে ঘুরে দুরন্ত ভলিতে জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে লিভারপুল। রিও এনগুমোহা এবং পরিবর্ত হিসেবে নামা ভিক্টর মুনোজ বক্সের ভিতর থেকে গোল করে ব্যবধান বাড়ান। চার গোলের জয়ে ম্যাচ শেষ করে লিভারপুল। শুরুতেই একজন কমে যাওয়ায় ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

Continue Reading

আইএসএল

চার্চিলের বাধা টপকে ডার্বির আগে স্বস্তিতে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক টানা পাঁচ ম্যাচে জয়। আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। চার্চিল ব্রাদার্সকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ-মেরুন। তবে শুরুতে যে দাপট দেখিয়েছিল মোহনবাগান, ম্যাচের শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত বিশাল কেইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভের সৌজন্যে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ল প্যানোসের দল। জেমি ম্যাকলারেনের জোড়া অ্যাসিস্ট থেকে গোল ছাংতে ও অনিরুদ্ধ থাপার। চার্চিলের হয়ে পেনাল্টি থেকে গোল সেবাস্তিয়ান গুতিরেজের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। পাঁচ মিনিটে চার্চিল ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দ্রাজিজ। বাঁ-প্রান্তে লিস্টনের দাপটে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে। অবশেষে ২৭ মিনিটে দ্রাজিজের পাস ধরে ম্যাকলারেনের বাড়ানো বল থেকে গোল করেন ছাংতে। এগিয়ে যায় মোহনবাগান। এরপর পরিবর্ত ফুটবলার নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে চার্চিল। বিশাল কেইথকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়ায় চার্চিল। পাল্টা কৌশল বদলে লিস্টন ও ছাংতেকে তুলে নেন প্যানোস। ৬২ মিনিটে মনবীরের বাড়ানো বল ধরে ম্যাকলারেনের পাস থেকে ব্যবধান বাড়ান অনিরুদ্ধ থাপা। ২-০ এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে মোহনবাগান। একের পর এক আক্রমণ করে চার্চিল। ৮৫ মিনিটে ভিন্সি ব্যারেটোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মনবীর। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান গুতিরেজ। শেষ দিকে চাপ বাড়লেও সমতা ফেরাতে পারেনি চার্চিল। ডার্বির আগে জয় নিয়েই কলকাতায় ফিরল মোহনবাগান।

Continue Reading

Trending