Connect with us

জামশেদপুর ম্যাচের আগে জয়ের টনিক, কিবুর দলকে হারাল মহামেডান

আইএসএল শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়াল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার সকালে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি-কে ২-১ গোলে হারাল মেহরাজউদ্দিন ওয়াদুর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মহামেডানকে। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন ইসরাফিল দেওয়ান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অমরজিৎ সিং কিয়াম। শেষ দিকে মোহিত মিত্তলের গোলে ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি ডায়মন্ড হারবার। এই জয়ে আইএসএলের আগে ছন্দে ফিরল সাদা-কালো ব্রিগেড। আগামী ১৫ ফেব্রুয়ারি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা