Connect with us

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলে পরিবর্তিত হতে পারে ‘বড় ম্যাচের’ দিন

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর বড় অনিশ্চয়তার মুখে পড়েছে আইএসএলের বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ এবং ৪ মে গণনার দিন ধার্য হওয়ায় ৩ মে নির্ধারিত ডার্বি আয়োজন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আয়োজকদের। পরিস্থিতি বিবেচনা করে সর্বভারতীয় ফুটবল সংস্থা ইতিমধ্যেই সূচি পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখছে। সূত্রের ইঙ্গিত, নিরাপত্তা ব্যবস্থার চাপের কারণে ম্যাচটি পিছিয়ে ১৭ মে আয়োজন করা হতে পারে। কলকাতার ডার্বি মানেই গ্যালারিতে বিপুল জনসমাগম, যেখানে প্রতি বছর হাজার হাজার সমর্থক উপস্থিত থাকেন। ফলে এই ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটের ফল ঘোষণার সময় রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন থাকায় সেই সময় ডার্বির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।এদিকে সূচি বদল হলে অন্য ম্যাচগুলির সময় নিয়েও প্রশ্ন উঠছে। ওই দিনই নির্ধারিত রয়েছে ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী এবং মোহনবাগান বনাম স্পোর্টিং দিল্লী ম্যাচ। প্রয়োজনে সেগুলিও অন্য দিনে এগিয়ে আনার পরিকল্পনা করা হতে পারে।এছাড়া ২৯ এপ্রিল ভোট থাকায় যুবভারতীতে নির্ধারিত২৬ তারিখ মোহনবাগান এবং ২৮ তারিখ ইস্টবেঙ্গলের ম্যাচের সময়েও পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে নির্বাচনের সূচি ঘোষণার পর আইএসএলের সুচি ঘিরে জটিলতা তৈরি হয়েছে, যার সমাধান দ্রুত বের করতে হবে এয়াইএফএফকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা