Connect with us

প্রস্তুতি ম্যাচেই রক্ষণভাগ ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম-এ প্রীতি ম্যাচে বেলজিয়াম-এর কাছে ৫-২ গোলের ব্যবধানে হেরে চাপে পড়েছে তারা। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ডডি লুকেবাকিও।

ম্যাচের শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। ৩৯ মিনিটে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে দূরপাল্লার শটে সমতা ফেরান জেনো ডিবাস্ট। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে চেহারা বদলে ফেলে বেলজিয়াম। ৫৩ মিনিটে আমাদু ওনানা দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান চার্লস ডি কেটেলারে। এরপর বদলি হিসেবে নেমে ৬৮ ও ৮২ মিনিটে পরপর দুটি গোল করে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে ভেঙে দেন লুকেবাকিও।

শেষদিকে ৮৭ মিনিটে প্যাট্রিক আগেমাং একটি গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে কোচ মাউরিসিও পচেত্তিনো-র দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন।

এদিন গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক-এ প্রীতি ম্যাচে জাপান-এর কাছে ১-০ গোলে হারে স্কটল্যান্ড। শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন বদলি ফরোয়ার্ড জুনিয়া ইতো।

অন্য ম্যাচে সেনেগাল ২-০ গোলে হারায় পেরু-কে। গোল করেন নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সার।

টরন্টোতে কানাডা ও আইসল্যান্ড-এর ম্যাচ ২-২ গোলে ড্র হয়। শেষ দশ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচান জোনাথন ডেভিড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা