Connect with us

UCL 2025-26: ভিনিসিয়াসের গোলে প্রথম লেগে এগিয়ে স্প্যানিশ জায়ান্ট

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফের প্রথম লেগে নাটকীয় ম্যাচে ১-০ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে তাঁর দুরন্ত কার্লিং শটেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। তবে গোলের পর ম্যাচে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে, বেনফিকা-র ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন। ঘটনাকে ঘিরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ফের মাঠে নেমে ম্যাচে প্রভাব বজায় রাখেন ব্রাজিলীয় তারকা।

ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল বেনফিকা। কিন্তু দুরন্ত সেভে দলকে বাঁচান থিবো কুর্তোয়া। অন্যদিকে উইং থেকে ধারাবাহিক আক্রমণে নজর কাড়েন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। প্রথমার্ধে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও বারে শট নেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে চাপ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি বেনফিকা। উত্তেজনার মাঝেই লাল কার্ড দেখেন দলের কোচ হোসে মোরিনিয়ো। গুরুত্বপূর্ণ এই জয়ে দুই লেগের লড়াইয়ে এগিয়ে রইল রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা