রে স্পোর্টজের ওয়েবডেস্ক :- আসন্ন ১মার্চ থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ওমেন্স এশিয়ান কাপ ২০২৬। মোট ১২টি দল অংশগ্রহন করবে। তিনটি গ্রুপে ৪ টি করে দলকে স্থান দেওয়া হয়েছে। চতুর্থ বারের মত ভারতীয় মহিলা দল অংশগ্রহণ করতে চলেছে এশিয়ার এই সর্বোচ্চ টুর্নামেন্টে। গ্রুপ সি তে জাপান,ভিয়েতনাম এবং চাইনিস তাইপেই এর সাথে অবস্থান করছে ভারতীয় দল। ৪মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। জাপান ও চাইনিজ তাইপেই এর বিরুদ্ধে খেলবে যথাক্রমে ৭ এবং ১০মার্চ। এই টুর্নামেন্টে খেলতে আসার আগে বেশ লম্বা প্রস্তুতি পর্ব সেরেছে ব্লু টাইগরেসরা। তুরস্কে চার সপ্তাহের একটি লম্বা ক্যাম্প করেন তারা, টার্কি এবং রাসিয়ার বেশ কিছু প্রথম সারির দলের সাথে অনুশীলনী ম্যাচও খেলেন ভারতীয় নারী দল । ১১ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার পার্থে এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পৌছায় ব্লু টাইগ্রেসরা। দলের সাথে যুক্ত হয়েছেন নতুন কোচ আমেলা ভালভার্দে।২০২২ সালে এশিয়ান কাপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও কোভিডের কারণে প্রথম একটি ম্যাচ খেলে নিজেদের নাম তুলে নেয় ভারতীয় মহিলা দল। এশিয়ান কাপের ২৬ জনের দলে এবারে অন্তর্ভুক্ত হতে চলেছে বেশ কিছু নতুন মুখের। সারিতা ইউমনাম,সুস্মিতা লেপচা,জসোদা মুন্ডা,আভিকা সিং প্রমুখ। স্কোয়াডে আছেন দলের সবচেয়ে সিনিয়ার খেলোয়াড় অনুজ তামাং এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা মহিলা ফুটবলার গ্রেস ডাংমেই, যিনি সর্বোচ্চ গোল স্কোরারও। ভারতীয় মহিলা দলে সবচেয়ে বেশি সংখ্যাক খেলোয়াড় অংশগ্রহণ করেছেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল থেকে। এছাড়াও রয়েছেন পেরুর প্রথম ডিভিশন ফুটবল ক্লাবে খেলা আলিয়েঞ্জা লিমার নাম।ওমেন্স এএফসি এসিয়া কাপের সম্পূর্ণ দল-গোলরক্ষক: পান্থোই চানু এলংবাম, শ্রেয়া হুডা, সৌমিয়া নারায়ণসামি।ডিফেন্ডার: অস্তাম ওরাওঁ, জুলি কিশান, মার্টিনা থোকচোম, নির্মলা দেবী ফাঞ্জুবাম, সঞ্জু, সরিতা ইউমনাম, শিল্কি দেবী হেমাম, সুস্মিতা লেপচা, সুইটি দেবী এনগাংবাম।মিডফিল্ডার: অঞ্জু তামাং, আভেকা সিং, বাবিনা দেবী লিশাম, জাসোদা মুন্ডা, সানফিদা নংরুম, সঙ্গীতা বাসফোর।ফরোয়ার্ড: গ্রেস ডাংমেই, কাবিয়া পাক্কিরসামি, লিন্ডা কম সার্তো, মালবিকা পি, মনীষা কল্যাণ, প্যারি জাক্সা, রিম্পা হালদার, সৌম্য গুগুলথ।
