Connect with us

নির্বাচনের আগে চমক, লক্ষ্য বার্সায় হ্যারি কেইন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৫ মার্চ বার্সেলোনার ক্লাব সভাপতি নির্বাচন। তার আগে প্রতিশ্রুতির ঝড় তুলেছেন প্রার্থীরা।

নির্বাচনে জিততে পারলে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে দলে আনার পরিকল্পনার কথা জানালেন সভাপতি পদপ্রার্থী জাভিয়ের ভিলাহোয়ানা। ইতিমধ্যেই কেইনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়েছে বলেও দাবি তাঁর।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাহোয়ানা বলেন, দলের এমন এক কেন্দ্রীয় আক্রমণভাগের ফুটবলার দরকার, যিনি খেলায় সংযোগ তৈরি করতে পারবেন এবং পেনাল্টি বক্সের ভেতরে হবেন নিখুঁত গোলদাতা। সম্ভাব্য লক্ষ্য হিসেবে সরাসরি কেইনের নামই উচ্চারণ করেন তিনি। ভিলাহোয়ানার মতে, বার্সেলোনার খেলার ধাঁচের সঙ্গে মানানসই কেইন মাঝমাঠে নেমে খেলতে যেমন স্বচ্ছন্দ, তেমনই খাঁটি নাম্বার নাইন হিসেবেও কার্যকর।তবে বর্তমানে বায়ার্ন, মিউনিখের হয়ে খেলছেন কেইন।

২০২৭ পর্যন্ত চুক্তি থাকলেও গ্রীষ্মে ৬০ মিলিয়ন ইউরোর মুক্তিপণ ধারা কার্যকর হবে। যদিও বায়ার্ন কিংবদন্তি লোথার ম্যাথিউস মনে করেন, কেইন মিউনিখ ছাড়বেন না। এদিকে লা লিগা শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের পিছনে দুই পয়েন্টে রয়েছে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা