Connect with us

চোট নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিলেন রোনাল্ড

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে চোটের কারনে দলে নেই পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো। ফেব্রুয়ারির শেষদিকে আল নাসের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন রোনাল্ডো। সেই কারণেই তাঁকে ঝুঁকি না নিয়ে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ জনের দলে তাই জায়গা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।তবে নিজে দ্রুত সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন এই তারকা। সমাজমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, “প্রত্যেক দিন উন্নতি করছি।” তাঁর এই বার্তা স্বস্তি দিয়েছে ভক্তদের, বিশেষ করে সামনে বড় টুর্নামেন্ট থাকায়।অন্যদিকে কোচ মার্তিনেসও জানিয়েছেন, “রোনাল্ডোর পেশিতে হাল্কা চোট রয়েছে। আশা করছি এক বা দু’সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে। ম্যাচ না খেললেও শারীরিক ভাবে ও যে অনুশীলন করেছে, তাতে বোঝা গিয়েছে রোনাল্ডো সেরা ছন্দেই রয়েছে।”মার্চের শেষ সপ্তাহে মেক্সিকোর বিরুদ্ধে আজতেকা স্টেডিয়ামে এবং পরে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলবে পর্তুগাল। যদিও এই দুই ম্যাচে থাকছেন না রোনাল্ডো, তবুও বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে বড় কোনও আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে বার্নাডো সিলভাকেও। অর্থাৎ বিশ্বকাপের আগে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না পর্তুগাল ম্যানেজমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা