Connect with us

চ্যাম্পিয়নস লিগে মাঠের বাইরে রাফিনহা

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : বার্সেলোনার জন্য বড় ধাক্কা। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে আসন্ন উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামতে পারবেন না রাফিনিয়া। ক্লাব সূত্রে জানা গিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান আক্রমণভাগের তারকাকে।
রাফিনিয়া এই মরশুমে বার্সেলোনার হয়ে দুরন্ত ছন্দে ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিমধ্যেই ১৯টি গোল করেছেন তিনি। তবে বৃহস্পতিবার ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি, ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে হারে।
ক্লাবের তরফে জানানো হয়েছে, “চিকিৎসার জন্য দ্রুত বার্সেলোনায় ফিরছেন রাফিনিয়া এবং তার পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে। নির্ধারিত সময় অনুযায়ী তিনি প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, ফলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা