Connect with us

বিশ্বকাপ প্রস্তুতিতে পথকুকুর হত্যা মরক্কোর

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে বিতর্কে জড়াল মরক্কো। 2030 ফিফা বিশ্বকাপ আয়োজন করতে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথ প্রস্তুতি শুরু করেছে তারা।

সেই প্রেক্ষিতেই উঠেছে গুরুতর অভিযোগ—পথকুকুর নিধন অভিযান চলছে দেশে। আন্তর্জাতিক পশু কল্যাণ সংগঠনগুলির দাবি, পর্যটকদের কাছে দেশকে ‘পরিষ্কার’ দেখাতে বিপুল সংখ্যক কুকুর হত্যা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর কয়েক হাজার পথকুকুর মারা হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে সংখ্যাটা ৩০ লক্ষে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশন অভিযোগ করেছে, কুকুরদের ফাঁস বা ধাতব ক্ল্যাম্পে ধরে ভ্যানে তোলা, গুলি করা, বিষ প্রয়োগ বা অনাহারে রাখার মতো ঘটনাও ঘটছে। যদিও মরক্কো সরকার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিশ্বকাপের জন্য কোনও নিধন কর্মসূচি নেই এবং প্রাণী সুরক্ষায় তারা দায়বদ্ধ।এ দিকে ফিফা জানিয়েছে, বিড নথিতে প্রাণী সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে মরক্কো। বিষয়টি নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। নতুন বিতর্কে চাপে ২০৩০ বিশ্বকাপ আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা