Connect with us

LALIGA 2025/26: বিশ্ময় গোল গুলারের, সহজ জয় রিয়ালের। জিতে প্রথম স্থানেই রইল বার্সা

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : লা লিগায় এলচের বিরুদ্ধে শহর জয় পেল রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে অতিথি দলকে ৪-১ গোলে উড়িয়ে দিল তারা। কিন্তু ম্যাচের আসল আকর্ষণ হয়ে উঠল এক বিস্ময়কর গোল। তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলার প্রায় ৬৮ মিটার দূর থেকে শট নিয়ে যে গোলটি করেন, তা বিস্ময়কর।গোল দেখে অবাক হয় সান্তিয়াগো বের্নাবেউর দর্শকরাও। শেষ মুহূর্তে প্রতিপক্ষ গোলরক্ষককে অনেকটা এগিয়ে থাকতে দেখে নিজের অর্ধ থেকেই শক্তিশালী বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্টনিও রুডিগার । কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান ভালভার্দে । দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করেন হুইসেন।শেষদিকে গুলেরের অবিশ্বাস্য গোল ম্যাচে অন্য মাত্রা যোগ করে। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ আলভার আরেবেলাও তরুণ তারকার প্রশংসা করলেন। এদিকে একই দিনে বার্সেলোনা ৫-২ ব্যবধানে হারিয়েছে সেভিয়া এফসি কে । হ্যাটট্রিক করেন রাফিনিয়া। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা, আর দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা