Connect with us

শেষ ম্যাচের আগে দল ঘোষণা খালিদের,অভিষেক হতে পারে উইলিয়ামসের

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: আগামী ৩১শে মার্চ কোচির জহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। তার আগে ২৩ জনের দল ঘোষণা করলেন ভারতের হেড কোচ খালিদ জামিল। যদিও ভারতের পরের রাউন্ডে যাওয়ার সব আশা আগেই শেষ হয়ে গেছে, তবুও সম্মানের লড়াই হিসেবে এই ম্যাচ জিততেই মরিয়া থাকবে খালিদ জামিলের দল।
এই ম্যাচেই সম্ভবত ভারতীয় দলে অভিষেক হতে চলেছে রায়ান উইলিয়ামসের।
কোয়ালিফিকেশন রাউন্ডের দ্বিতীয় ম্যাচে হংকং-এর বিরুদ্ধে হংকং এর ঘরের মাঠে খেলেছিল ভারত। মার্কাস মানালোর অধীনে সেই ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। কোচ বদলালেও কোয়ালিফিকেশন রাউন্ড পার করতে পারেনি ভারত, ফলে আসন্ন এশিয়া কাপে ১৫ বছর পর দেখা যাবে না ভারতীয় দলকে।
শেষ ম্যাচে ভারতীয় দলের তালিকা— গোলরক্ষক: আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ।
রক্ষণভাগ: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গন।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং থৌনাওজাম, লালেংমাওইয়া রালতে, সাহাল আবদুল সামাদ। আক্রমণভাগ: এডমুন্ড লালরিন্ডিকা, ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা