রে স্পোর্টজের সামনে একান্ত সাক্ষাৎকারে ধরা দিলেন কেরালা ব্লাস্টার্স-এর নবাগত উইঙ্গার কেভিন ইয়োকে। ভারতীয় ফুটবল সার্কিটে এই প্রথম খেলতে চলেছেন ফরাসি ফুটবলার। অতীতে পিএসজি এর হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতীয় ফুটবলের পরিবেশ আলাদা বলেই জানালেন তিনি। তবে ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে ম্যাচ নিয়ে বাড়তি প্রস্তুতি না নিলেও প্রতিপক্ষকে কঠিন বলেই মেনে নিয়েছেন কেভিন। তাঁর কথায়, খেলা ১১ বনাম ১১, শেষ বাঁশির পরই ফল স্পষ্ট হবে।ম্যাচের ২৪ ঘন্টা আগে কলকাতার সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনে ফিজিক্যাল ট্রেনিং, পাসিং ড্রিল ও উইং থেকে আসা বলে ফিনিশিং প্র্যাক্টিসে জোর দেয় কেরালা। যদিও ফিটনেস কিছুটা চিন্তায় রাখছে কোচ ডেভিড কাতালাকে। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ-এর ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও সোনি স্পোর্টস-এ।
