রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আইএসএলের চতুর্থ ম্যাচে শ্রী কান্তিরাভা স্টেডিয়াম-এ মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং ডেবিউ দল দিল্লি এফসি। ম্যাচের শুরু থেকেই রায়ান উইলিয়ামস, ব্রায়ান স্যাঞ্চেস ও আশিক কুরুনিয়ানের লাগাতার আক্রমণে চাপে পড়ে দিল্লির রক্ষণভাগ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিখিল পূজারির হেড থেকে বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন শিবাশক্তি।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বেঙ্গালুরু। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোল বাড়াতে পারছিল না তারা। ফ্রিকিক থেকে দিল্লিও সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে নামেন সুনীল ছেত্রী। এরপর সংযোজিত সময়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। গোলের পর নিজের পুত্র সন্তানের মতো সেলিব্রেশনেও নজর কাড়েন ছেত্রী। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে রেনেডি সিংয়ের বেঙ্গালুরু এফসি।
