রে স্পোর্টজের ওয়েবডেস্ক : আগামী ৬ মার্চ যুবভারতীতে বিদেশিহীন ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। আজ প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে সেই কথাই জানালেন কোচ সার্জিও লোবেরা। তাঁর কথায়, দল প্রতিদিন উন্নতি করছে। তবে কোনও প্রতিপক্ষকেই ছোট করে দেখতে নারাজ তিনি।সাংবাদিক সম্মেলনে লোবেরাকে ওড়িশার দলে মাত্র একজন বিদেশি থাকা নিয়ে প্রশ্ন করা হলে কোনও ভনিতা না করেই তিনি বলেন, “প্রতিপক্ষ দলে বিদেশি না থাকা অবশ্যই অ্যাডভান্টেজ দেবে মোহনবাগানকে, তবে এক বছর আগে আমি যেই সময় ওড়িশায় ছিলাম তখন আমার দলে যারা প্রথম এগারোয়ে খেলত তার বেশিরভাগ প্লেয়াররাই এখনো উড়িষ্যার প্রথম এগারোয়ে খেলছে, প্রতিপক্ষের ডিফেন্সের ফাকা জায়গা কিভাবে কাজে লাগাতে হয় তারা জানে।”
গোল পার্থক্য নিয়ে প্রশ্নে কোচের সোজাসাপ্টা উত্তর, “জেতাটাই আমার কাছে প্রধান লক্ষ্য তারপরে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়া।”
রবসনের চোট প্রসঙ্গে তিনি বলেন, ” রবসন দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ওর চোট নিয়ে আমি দুঃখিত, ও দলের জন্য নিজের সর্বস্ব দিচ্ছে, তবে ওর চোটের ব্যাপারে মেডিকেল টিম আমার থেকে ভালো আপডেট দিতে পারবে।”
গরমে বিকেল ৫টার ম্যাচ প্রসঙ্গে লোবেরা জানান, “একটি টুর্নামেন্টে নানারকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমি অজুহাত না দিয়ে সমাধান নিয়ে ভাবতে ভালবাসি।”
কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ডিফেন্সের স্তম্ভ টম এলড্রেড। প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ” প্রত্যেক প্লেয়ারের জন্যই প্রথম এগারোয়ে সুযোগ না পাওয়া হতাশাজনক,তবে কোচের জন্য এটা অবশ্যই সুখকর, আমাদের কাছে এত অপশন আছে বলেই আমরা এত ভালো খেলছি। আমি অনুশীলনে আমার ১০০ শতাংশ দিচ্ছি, এবং মাঠের ভেতরে ও মাঠের বাইরে দলকে যতটা সম্ভব সাহায্য করছি।”
গোল করা ভালো লাগলেও, একজন ডিফেন্ডারের প্রধান কাজ প্রতিপক্ষকে গোল থেকে বঞ্চিত রাখা মনে করিয়ে দিলেন টম।
