Connect with us

ISL 2025/26: ষষ্ঠ বিদেশি হিসেবে কুইটোঙ্গোকে দলে নিল কেরালা ব্লাস্টার্স

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএলে বিদেশি কোটার ষষ্ঠ ফুটবলার হিসেবে স্কটিশ উইঙ্গার তথা স্ট্রাইকার জাই কুইটোঙ্গোকে দলে নিল কেরালা ব্লাস্টার্স।

২৮ বছর বয়সি এই ফুটবলারের ইউরোপীয় অভিজ্ঞতা কম নয়। স্কটল্যান্ডের গ্রিনক মর্টন, প্যাট্রিক থিস্‌ল, ডামবার্টন ও কুইন্স পার্কের হয়ে খেলেছেন তিনি। পরে ইরানের মেশিন সাজি এবং মাল্টার মারসাক্সলক ও টারক্সিয়েন রেনবোজের জার্সিতেও দেখা গিয়েছে তাঁকে।

চলতি মরসুমে মাল্টার প্রিমিয়ার লিগ ও জুবিলি কাপে মিলিয়ে ১০ ম্যাচে একটি গোল তৈরিতে সহায়তা করেছেন কুইটোঙ্গো। স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়েও একটি যুব আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

গতি ও দুই প্রান্তে খেলার সক্ষমতার জন্য পরিচিত এই আক্রমণভাগের ফুটবলারকে নিয়ে আশাবাদী কেরালা শিবির। ভারতীয় লিগে নতুন চ্যালেঞ্জে তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেন কি না, এখন সেদিকেই নজর ফুটবলমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা