Connect with us

ISL 2025/26: ডার্বিতে মহামেডান বিধ্বস্ত, লীগ শীর্ষে মোহনবাগান

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দেওয়াল লিখন স্পষ্ট ছিলই। তবু শুরুতে চমক দিয়েছিল মহামেডান স্পোর্টিং। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে গিয়ে মুহূর্তের জন্য চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে। কিন্তু সেই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ায় সবুজ-মেরুন। ২২ মিনিটে সমতা ফেরান রবসন রবিনহো। পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল তাঁর। প্রথমার্ধেই জেমি ম্যাকলারেনের গোলে ব্যবধান বাড়ে। ৩-১ নিয়ে বিরতিতে যায় বাগান।

দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি সাদা-কালো ব্রিগেড। ৬২ মিনিটে মনবীর সিং এবং ৭০ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের দুর্দান্ত গোলে ব্যবধান দাঁড়ায় ৫-১। বিদেশিহীন মহামেডানকে কার্যত উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল সার্জিও লোবেরার দল। জোড়া গোল করেও চোটের জন্য প্রথমার্ধেই মাঠ ছাড়েন রবসন। ঘরের মাঠে বড় জয়ে দোলের আগেই উৎসবের রঙ ছড়িয়ে দিল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা