Connect with us

ISl 2025/26: শীর্ষস্থানের জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে প্রস্তুত জামশেদপুর।

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: আইএসএলের ২০২৫-২৬ সংস্করণের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল,জামশেদপুর রয়েছে তৃতীয় স্থানে। প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় পা রাখছেন অয়েন কোয়েলের দল। প্রতিপক্ষকে শক্তিশালী মেনে নিয়েও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত জামশেদপুর, জানিয়ে দিলেন কোচ।ইস্টবেঙ্গল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অয়েন বলেন, “ইস্টবেঙ্গল খুব ভালো দল এই কথাটা আমারা মাথায় রেখেই কলকাতা যাচ্ছি। ওদের একটা ঐতিহ্য আছে, ইস্টবেঙ্গল এবার নিজেদের পুরনো গর্ব ফিরে পাওয়ার জন্য অনেক বিনিয়োগ করে টিম করেছে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা আমাদের সেরাটা দেবো।”ইস্টবেঙ্গল কোচ অস্কার সম্পর্কে তিনি বলেন, ” অস্কার আমার ভালো বন্ধু, কিন্তু ও জানে মাঠে আমি জেতার জন্য কতটা উত্তেজিত হয়ে থাকি, আমরা দুজনেই নিজের দলকে জেতানোর সম্পূর্ণ চেষ্টা করব।”নিজেদের খেলার প্রসঙ্গে অয়েনের মন্তব্য, “আমরা পাঞ্জাব ম্যাচে অনেক কম সূযোগ তৈরি করেছি, আমাদের আরও সূযোগ তৈরি করা উচিত ছিলো। তবে মনে রাখতে হবে পাঞ্জাব ভালো দল, তারা দারুন ফুটবল খেলেছে।”সেটপিসকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর দিকেও জোর দিতে চান জামশেদপুর কোচ।কলকাতার মাঠের পরিচিত মুখ প্রণয় হালদারও উপস্থিত ছিলেন কোচের সঙ্গে। ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য, “ইস্টবেঙ্গল খুব ভালো দল, আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি,কলকাতা ফুটবল খেলার জন্য দারুণ জায়েগা।আমরা ম্যাচ অনুসারে নিজেদের তৈরি করে নিচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব”শীর্ষস্থানের লড়াইয়ে এই ম্যাচ যে জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা