Connect with us

ISL 2025/26: দুই বিদেশি নিয়েই শীর্ষে এফসি গোয়া

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: মাত্র দুই বিদেশি ফুটবলারকে নিয়েই আইএসএলের শীর্ষস্থানে উঠে এল এফসি গোয়া। ঘরের মাঠে সহজেই দিল্লি এফসি-কে ১-০ গোলে হারাল গোয়া। একমাত্র গোলটি করেন ইয়ান ড্রাডিজ।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। গোয়া দু’বার গোলের খুব কাছে পৌঁছলেও সফল হতে পারেনি। অন্যদিকে দূরপাল্লার শটে গোয়ার গোলরক্ষককে পরীক্ষা নেয় দিল্লি। প্রথমার্ধের একদম শেষ দিকে ৪২ মিনিটে আকাশ সাঙ্গোয়ান এর বক্সে ভাসিয়ে দেওয়া বল নিজের শরীর ছুরে পা লাগিয়ে বল জালে জড়ান ইয়ান ড্রাডিজ। ১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গোয়া।

৫৮ মিনিটে আয়ূস অধিকারীর হাতে বল লাগায় পেনাল্টি পায় গোয়া। কিন্তু স্পট কিক থেকে বল বারের উপর দিয়ে উড়িয়ে সুযোগ নষ্ট করেন ড্রাডিজ। পরে ব্রাইসন ফার্নান্ডেজ হেডে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন। প্রায় তিন বছর পর আইএসএলে ফেরা ইশান পণ্ডিতা ৭০ মিনিট মাঠে থাকলেও গোল পাননি।

দলের পারফরমেন্সে খুশি গোয়ান কোচ,আরো বেশি গোল করতে পারত দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে গেলেন মানালো মার্কুয়েজ রোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা