Connect with us

ISL 2025/26: ডেলগাডোর হেডে রক্ষা, ড্র ওডিশা-চেন্নাইয়ন ম্যাচে

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : চলতি আইএসএল মরসুমে রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি ও চেন্নাইয়ন ১-১ গোলে ড্র করল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফারুখ চৌধুরীর কর্নার থেকে এলসিনহোর হেডে এগিয়ে যায় চেন্নাইয়ন। বিরতির আগে ওডিশা সমতা ফেরানোর সুযোগ পেলেও গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ওডিশা আক্রমণ বাড়ায়। ৬৮ মিনিটে ইসাকের জেতা ফ্রি-কিক থেকে লালথাথাঙ্গা খাওলহরিং বল বাড়ান বক্সে। অধিনায়ক কার্লোস ডেলগাডো উঁচুতে উঠে হেড করে সমতা ফেরান। শেষ দিকে দু’দলই জয়ের চেষ্টা করে, কিন্তু আর গোল হয়নি।

এই ড্রয়ের ফলে ওডিশার পয়েন্ট দাঁড়াল দুই, চেন্নাইয়িনের এক। ম্যাচের সেরা নির্বাচিত হন সেভিয়র গামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা