Connect with us

ISL 2025/26: ইন্টার কাশীকে উড়িয়ে জয়ী বিএফসি

অর্পণ দেবনাথ,কলকাতা: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আরও এক হতাশার রাত ইন্টার কাশীর জন্যে। শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত ১-৩ ব্যবধানে হার মানতে হল উত্তরপ্রদেশের দলটিকে। এদিন কাশীর ডাগ আউটে ছিলেন না কোচ অন্তোনিও লোপেজ হাবাসও।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় বেঙ্গালুরুকে। ২০ মিনিটে একক দক্ষতায় ইন্টার কাশীর প্রায় ৪ জন ফুটবলারকে কাটিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন আশিক কুরুনিয়ান। গোল খাওয়ার পরই ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্টার কাশী। ৩৮ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান আলফ্রেড প্লানাস। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোআর। বিরতির পর দুই দলই আক্রমণে ঝাঁপালে ম্যাচের গতি আরও বাড়ে, তবে সুযোগ নষ্টের খেসারত দেয় ইন্টার কাশী। ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বেঙ্গালুরুকে আবার এগিয়ে দেন জাভি স্যাঞ্চেজ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় অতিথি দল। শেষদিকে আরও এক গোল করে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। এই জয়ের ফলে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল বেঙ্গালুরু এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা