Connect with us

ISL 2025/26: এফিয়ংয়ের দাপটে নতজানু বেঙ্গালুরু

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : এফিয়ংয়ের জোড়া গোলে বেঙ্গালুরুতে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তীরভা স্টেডিয়ামে ২-০ ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারাল পাঞ্জাব এফসি। চলতি মরসুমে এটাই তাদের প্রথম জয়। এই জয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এল পাঞ্জাব অন্যদিকে বেঙ্গালুরু রইল ষষ্ঠেই। ম্যাচের সেরা নির্বাচিত হন এনসুঙ্গুসি জুনিয়র এফিয়ং।

শুরুর দিকে দুই দলই সতর্ক হয়ে শুরু করে।পঞ্চম মিনিটে রোশন সিংহ ফ্রিকিক লক্ষ্যভ্রষ্ট হয়। অন্য দিকে দানি রামিরেসের শটও আটকে দেয় ব্যাঙ্গালুরুর রক্ষণভাগ। তবে ২০ মিনিটে প্রথম গোলে এগিয়ে যায় পাঞ্জাব। কিপজেনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন এফিয়ং।এরপর ফের ড্রিঙ্কস ব্রেকের পর আঘাত শুরু করে পাঞ্জাব। ডি বক্সের বাইরে থেকে রামিরেসের পাস পেয়ে বাঁ পায়ে জোরালো শটে ব্যবধান বাড়ান এফিয়ং। প্রথমার্ধেই স্কোর হয় ২-০।

দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীদের নামালেও গোলের মুখ খুলতে পারেনি বেঙ্গালুরু। ৫৮ মিনিটে ছেত্রীর সুযোগও লক্ষ্যভ্রষ্ট হয় । শেষ পর্যন্ত শৃঙ্খল রক্ষণে ভর করে ক্লিন শিট রেখেই তিন পয়েন্ট নিশ্চিত করে পাঞ্জাব। সুযোগ নষ্টের খেসারত দিয়েই মাঠ ছাড়তে হল বেঙ্গালুরুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা