Connect with us

IFL 2025: ডেম্পোকে হারিয়ে আইএফএলে প্রথম জয় ডায়মন্ড হারবারের।

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কল্যাণী স্টেডিয়ামে রবিবার আইএফএলের প্রথম জয় তুলে নিল ডায়মন্ড হারবার এফসি। ডেম্পো এফসিকে ২–১ ব্যবধানে হারাল তারা। ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ডেম্পো। তবে ধীরে ধীরে খেলায় দখল নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের একেবারে অতিরিক্ত সময়ে স্প্যানিশ মাঝমাঠের খেলোয়াড় আন্তোনিও ময়ানো দুর্দান্ত ফিনিশে দলকে এগিয়ে দেন। বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়েই মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার।দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে ডেম্পো। ৫৫ মিনিটে মার্কাস জোসেফ ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে সমতা ফেরান। তবে বেশিক্ষণ সমতা থাকেনি। ৭০ মিনিটে ব্রাইস মিরান্ডার ক্রস থেকে হুগো দিয়াজ নিখুঁত হেডে আবার লিড এনে দেন স্বাগতিকদের।শেষদিকে ডেম্পো সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। একবার জোসেফের শট ক্রসবারে লেগে ফিরে আসে। অতিরিক্ত সময়েও চাপ সামলে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে কিবু ভিকুনার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা