Connect with us

লিভারপুলের গোল বন্যার দিনে সিটির কঠিন জয়

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল দুই বড় ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুল। আর্সেনালের সাথে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চলছে ম্যাঞ্চেস্টার সিটির অন্যদিকে প্রথম পাঁচে ঢোকার জন্যে মরিয়া লিভারপুল। আলাদা আলাদা ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিল দুই বড় দল। তবে জয়ের ধরন ছিল ভিন্ন। লিভারপুল সহজেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও সিটিকে ঘাম ঝরাতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।
অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। ম্যাচের পঞ্চম মিনিটেই একিতিকের গোলে এগিয়ে যায় তারা। ২৩ মিনিটে ভ্যান ডাইকের হেড এবং প্রথমার্ধের শেষ দিকে ম্যাক অ্যালিস্টারের গোলে বিরতির আগেই ৩-০ ব্যবধান গড়ে তোলে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে সুচেক ৪৯ মিনিটে একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি লিভারপুল। ৭০ মিনিটে গ্যাকপোর গোল ব্যবধান আরও বাড়ায়। ৭৫ মিনিটে ক্যাস্টেলোনাজ ওয়েস্ট হ্যামের হয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোল করে দিশাশী লিভারপুলের পঞ্চম গোলটি উপহার দেন। ফলে ৫-২ ব্যবধানে বড় জয় পায় লিভারপুল দল।
অন্য ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়ে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ রক্ষণে জমাট বাঁধায় গোলের সুযোগ তৈরি করতে বেগ পেতে হয় পেপ গুয়ার্দিওলার দলকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এন্টনির একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১-০ ব্যবধানে জয় তুলে নেয় সিটি।
এই ফলাফলের পর ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে উঠে এল লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা