রে স্পোর্টজ় ওয়েব ডেস্ক: ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের রাজ্য ফুটবল ফাইনাল সাক্ষী থাকলো এক নক্কারজনক ঘটনার । ক্রুজেরিও ও অ্যাটলেটিকো মুনিরোর লড়াই শেষে মাঠ পরিণত হল যুদ্ধক্ষেত্রে। দুই দলের সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে মোট ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়।বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ম্যাচে ১–০ ব্যবধানে জয় পায় ক্রুজেইরো। ম্যাচের একমাত্র গোলটি করেন কাইও জর্জে। এই জয়ের ফলে দীর্ঘ বিরতির পর আবারও মিনেইরো রাজ্য প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে ঘটনার মোড় ঘুরে যায়। একটি বলের লড়াইকে কেন্দ্র করে মুনিরো গোলকিপার এভারসন ও ক্রুজেরিওর আক্রমণ ভাগের প্লেয়ার ক্রিশ্চিয়ানের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যে দুই দলের ফুটবলাররা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েন এবং পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় নিরাপত্তারক্ষী ও পুলিশকে।খেলা চলাকালীন রেফারি সরাসরি কাউকে বহিষ্কার না করলেও পরে ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে একযোগে ২৩ জনকে লাল কার্ড দেওয়া হয়। এর মধ্যে ব্রাজিলিয়ান তারকা হাল্ক -সহ অ্যাটলেটিকো মাইনেইরোর একাধিক খেলোয়াড় ছিলেন।এই ঘটনার সমালোচনা করে হাল্ক বলেন, এমন আচরণ ফুটবলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগেও দুই দলই ভালো অবস্থায় নেই, ফলে এই ঘটনা বিতর্ক আরও বাড়িয়েছে।
